জেনে নিন সর্বকালের সেরা ১০ ফুটবলারের নাম

সময়ের আলো ডেস্ক

খেলাধুলা

ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা কে—এই প্রশ্নের উত্তর নিয়ে বিতর্কের শেষ নেই। কেউ বলেন পেলে, কারও মতে ম্যারাডোনা, আবার কেউ-বা ক্রিশ্চিয়ানো

2025-05-19T23:17:07+00:00
2025-05-19T23:17:07+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
খেলাধুলা
জেনে নিন সর্বকালের সেরা ১০ ফুটবলারের নাম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ১১:১৭ পিএম 
জেনে নিন সর্বকালের সেরা ১০ ফুটবলারের নাম
ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা কে—এই প্রশ্নের উত্তর নিয়ে বিতর্কের শেষ নেই। কেউ বলেন পেলে, কারও মতে ম্যারাডোনা, আবার কেউ-বা ক্রিশ্চিয়ানো রোনালদোকে এগিয়ে রাখেন। তবে অনেকে চোখ বুজে লিওনেল মেসিকেই সেরার সেরা বলে মানেন। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল আন্তর্জাতিক ফুটবল পরিসংখ্যান সংস্থা আইএফএফএইচএস।

রোববার (১৮ মে) সংস্থাটি প্রকাশ করেছে ইতিহাসের সেরা দশ ফুটবলারের নামের তালিকা, যেখানে এক নম্বরে রাখা হয়েছে লিওনেল মেসিকে। তালিকায় মেসির পরেই আছেন ফুটবল সম্রাট পেলে এবং তিনে ১৯৮৬ বিশ্বকাপজয়ী মহানায়ক ম্যারাডোনা। এরপর যথাক্রমে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, ইয়োহান ক্রুইফ, রোনালদো নাজারিও, জিনেদিন জিদান, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, আলফ্রেডো ডি স্তেফানো ও রোনালদিনিও গাউচো।

আইএফএফএইচএসের মতে—ব্যক্তিগত অর্জন, শিরোপা সংখ্যা, জাতীয় দল ও ক্লাব ফুটবলে অবদান, দীর্ঘ ক্যারিয়ার এবং ধারাবাহিকতা মিলিয়ে মেসিই শীর্ষে থাকার যোগ্যতম দাবিদার।

কেন মেসিই শীর্ষে

মেসির ঝুলিতে আছে ৪৬টি শিরোপা, যার মধ্যে বার্সেলোনার হয়ে ৩৫টি, আর্জেন্টিনার হয়ে ৬টি, বাকিগুলো পিএসজি ও ইন্টার মায়ামির হয়ে। ৮ বার জিতেছেন ব্যালন ডি’অর। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে জাতীয় দলের ট্রফির ঘাটতিও পূরণ করেছেন। তার ক্যারিয়ারের বৈচিত্র্য, সাফল্য, রেকর্ড ও পরিসংখ্যান বলছে—তিনি পেলে-ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেছেন।

পেলে-ম্যারাডোনার অবস্থান
পেলের শিরোপা সংখ্যা ২৯টি, যার মধ্যে ৩টি বিশ্বকাপই তাকে কিংবদন্তিদের কাতারে পৌঁছে দিয়েছে। তবে ক্লাব ফুটবলে ইউরোপে না খেলার কারণে তার কিছু ঘাটতি থেকে যায়। ম্যারাডোনার শিরোপা ১১টি, কিন্তু তার খেলার প্রভাব ছিল বিপুল—৮৬’র বিশ্বকাপে একাই আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করা কিংবা নাপোলিকে ইউরোপের পরাশক্তি বানানোই তার কীর্তির প্রমাণ।

রোনালদো কেন চারে
ক্রিশ্চিয়ানো রোনালদোর ঝুলিতে রয়েছে ৩৫টি শিরোপা এবং সর্বকালের সর্বোচ্চ গোলদাতার খেতাব। তবে বিশ্বকাপ না থাকায় তাকে রাখা হয়েছে চতুর্থ স্থানে। তালিকায় থাকা বাকিরাও তাদের সময়ের সেরা—ক্রুইফ ‘টোটাল ফুটবলের’ জনক, জিদান বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগজয়ী, বেকেনবাওয়ার ‘লিবেরো’ পজিশনের প্রবর্তক, ডি স্তেফানো রিয়াল মাদ্রিদকে ইউরোপের চূড়ায় তুলেছেন, আর রোনালদিনিও জিতেছেন বিশ্বফুটবলের প্রায় সব ট্রফি।

আইএফএফএইচএস বিশ্বের একটি স্বীকৃত পরিসংখ্যানভিত্তিক সংস্থা, যারা ২১১টিরও বেশি দেশের ফুটবল তথ্য নিয়ে কাজ করে। তারা মনে করে—ট্রফি, ইনফ্লুয়েন্স, দক্ষতা ও ধারাবাহিকতায় লিওনেল মেসিই ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়।

জেডও/এমএ
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: