ডিআরএস বিহীন বাংলাদেশ-পাকিস্তান সিরিজ, দায় ভারতের?

সময়ের আলো ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শরীফুল ইসলামের বল প্যাডে লাগতেই এলবিডব্লুর আবেদন, সঙ্গে সঙ্গেই আঙুল তুললেন আম্পায়ার। পাকিস্তানের ওপেনার ফখর

2025-05-29T18:53:57+00:00
2025-05-29T18:53:57+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলাধুলা
ডিআরএস বিহীন বাংলাদেশ-পাকিস্তান সিরিজ, দায় ভারতের?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৬:৫৩ পিএম 
ছবি: সংগৃহীত
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শরীফুল ইসলামের বল প্যাডে লাগতেই এলবিডব্লুর আবেদন, সঙ্গে সঙ্গেই আঙুল তুললেন আম্পায়ার। পাকিস্তানের ওপেনার ফখর জামান কিছুটা দ্বিধায় পড়ে গেলেন- আসলেই কি আউট? সন্দেহ থাকলেও রিভিউ নেওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ এই সিরিজে নেই ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।
 
শুধু এই ম্যাচেই নয়, পুরো বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেই নেই ডিআরএস। এমনকি কয়েকদিন আগে শেষ হওয়া পিএসএলের শেষ ভাগেও দেখা যায়নি এই প্রযুক্তি। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের দাবি, এর পেছনে রয়েছেন আইসিসি চেয়ারম্যান ও বিসিসিআইয়ের সাবেক (ভারতীয় ক্রিকেট বোর্ড) প্রভাবশালী কর্মকর্তা জয় শাহ। 

প্রতিবেদনে বলা হয়েছে, হক-আই নামের যে প্রতিষ্ঠান বিশ্বজুড়ে ডিআরএস প্রযুক্তি সরবরাহ করে, তাদের পাকিস্তানে যেতে অনিচ্ছুক করে তোলার পেছনে ভারতের চাপ কাজ করেছে। গত মাসে পিএসএলের শুরুতে অবশ্য ডিআরএস ছিল। কিন্তু ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার কারণে পিএসএল এক সপ্তাহ স্থগিত করা হয়। ওই সময় বিদেশি খেলোয়াড়, কোচ ও সম্প্রচার টিমের অনেকে পাকিস্তান ছাড়েন। এরপর টুর্নামেন্ট পুনরায় শুরু হলেও হক-আইয়ের কর্মীরা আর ফিরে আসেননি। 

 
পিসিবি অবশ্য হক-আইকে নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা দিয়েছিল, এমনকি বিদেশি খেলোয়াড়দের মত প্রেসিডেনশিয়াল-স্তরের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও তারা রাজি হয়নি। ফলে পিএসএলের শেষ দিক এবং এখন বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ— দুটো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টই হচ্ছে ডিআরএস।

এসকে/ 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: