বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক

সময়ের আলো ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।বৃহস্পতিবার (২৯ মে) রাতে জারি

2025-05-29T23:07:19+00:00
2025-05-29T23:18:29+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলাধুলা
বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১১:০৭ পিএম  আপডেট: ২৯.০৫.২০২৫ ১১:১৮ পিএম
ফারুক আহমেদ। পুরোনো ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে জারি করা এই প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি বিসিবির পরিচালক পদ হারালেন। ফলে আর সভাপতির পদেও থাকার যোগ্যতা নেই।

জাতীয় ক্রীড়া পরিষদের এই সিদ্ধান্তের পর এখন বিসিবি সভাপতির পদ শূন্য। নতুন সভাপতির নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।

এর আগে বুধবার (২৮ মে) বিসিবির ৮ পরিচালক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে চিঠি দিয়ে ফারুক আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন এবং তাকে পদ থেকে সরানোর আহ্বান জানান।

চিঠিতে সই করেন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনাম, ফাহিম সিনহা, সাইফুল ইসলাম স্বপন চৌধুরি, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম আহমেদ, মঞ্জুর আলম এবং মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী। তবে সাবেক অধিনায়ক আকরাম খান এই চিঠিতে সই করেননি।

পরিচালকদের এই অনাস্থার প্রেক্ষিতে ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের পরিচালক পদ বাতিল করে, যা তাকে স্বয়ংক্রিয়ভাবে সভাপতি পদ থেকেও অপসারিত করেছে।

প্রসঙ্গত, গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির সভাপতি হন ফারুক আহমেদ। আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি দায়িত্ব নেন। তবে দায়িত্ব গ্রহণের এক বছরের মধ্যেই নানা বিতর্ক ও অভ্যন্তরীণ বিরোধের মুখে পড়ে তাকে সরিয়ে দেওয়া হলো।

এমএইচটি/


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: