মুশফিকের রেকর্ড নিজের করে নিলেন লিটন

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশের উইকেটরক্ষক হিসেবে টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়লেন লিটন দাস।কলম্বোয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন মুশফিককে টপকে সর্বোচ্চ

2025-06-26T22:22:45+00:00
2025-06-26T22:30:24+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলাধুলা
মুশফিকের রেকর্ড নিজের করে নিলেন লিটন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১০:২২ পিএম  আপডেট: ২৬.০৬.২০২৫ ১০:৩০ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশের উইকেটরক্ষক হিসেবে টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়লেন লিটন দাস। 

কলম্বোয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন মুশফিককে টপকে সর্বোচ্চ ডিসমিসালের মালিক হন লিটন।

৫০ টেস্টে এখন ১১৪টি ডিসমিসাল আছে লিটনের। ৯৮ টেস্টে ১১৩টি ডিসমিসাল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেলেন মুশফিক। 

টেস্টের দ্বিতীয় দিন শ্রীলংকার দিনেশ চান্ডিমালের ক্যাচ ধরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়েন লিটন। 

টেস্ট ক্যারিয়ারে ১১৪টি ডিসমিসালের মধ্যে ৯৯টি ক্যাচ ও ১৫টি স্টাম্পিং করেছেন লিটন। মুশফিক ৯৮টি ক্যাচ এবং ১৫টি করে স্টাম্পড আউট করেছেন। 

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ২০০০ থেকে ২০০৭ পর্যন্ত টেস্ট খেলা মাসুদ ৪৪ ম্যাচে ৮৭টি ডিসমিসাল আছে। এরমধ্যে ৭৮টি ক্যাচ এবং ৯টি স্টাম্পড আউট 
করেছেন বাংলাদেশের অভিষেক টেস্টের উইকেটরক্ষক পাইলট।

চতুর্থ স্থানে আছেন নুরুল হাসান। ১১ ম্যাচে ২৫টি ক্যাচ এবং ৯টি স্ট্যাম্পিংয়ে ৩৪ ডিসমিসাল আছে তার।


  বিষয়:   মহররম  আশুরা 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: