জামায়াতের কর্মসূচি ঘোষণা

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য সারা দেশে শাখায় শাখায়

2025-06-28T13:11:24+00:00
2025-06-28T13:13:28+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
রাজনীতি
জামায়াতের কর্মসূচি ঘোষণা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ১:১১ পিএম  আপডেট: ২৮.০৬.২০২৫ ১:১৩ পিএম
সংগৃহীত ছবি
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য সারা দেশে শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান করবে জামায়াত।

শনিবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে-

১ জুলাই: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান।

২-৪ জুলাই: দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মধ্যে খাবার বিতরণ।

৮-১৫ জুলাই: জামায়াত নেতাদের শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান।


১৬ জুলাই: শহীদ আবু সাঈদ স্মরণে রংপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।

১৯ জুলাই: ক. জামায়াত ঘোষিত ৭ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ,

খ. শহীদ পরিবার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমীরে জামায়াতের অংশগ্রহণ।

২০-২৪ জুলাই: জুলাই গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ও গণপ্রত্যাশা পূরণের লক্ষ্যে সেমিনার-সিম্পোজিয়াম।

২৫-২৮ জুলাই: জুলাই গণঅভ্যুত্থানের ওপর ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

২৯-৩০ জুলাই: মহিলা ও ছাত্রীদের উদ্যোগে আলোচনা সভা।


১ আগস্ট: জাতীয় সেমিনার (শহীদ স্মারকের ইংরেজি ও আরবি অনুবাদের মোড়ক উন্মোচন)।

১-৩ আগস্ট: ছাত্রদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী কর্মসূচি পালন।

৫ আগস্ট: দেশব্যাপী গণমিছিল পালন এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে জাতীয় ও স্থানীয়ভাবে অংশগ্রহণ।

৬-৮ আগস্ট: সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও আলেম-ওলামাদের উদ্যোগে আলোচনা সভা।

/এসটিও


  বিষয়:   বাংলাদেশ জামায়াতে ইসলামী  কর্মসূচি  গণঅভ্যুত্থান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: