‘মব ভায়োলেন্স পরিস্থিতিতে সম্প্রীতির ঐতিহ্য ধ্বংস হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

মব ভায়োলেন্সের নামে মানুষ হত্যা ও দেশব্যাপী চরম নৈরাজ্যকর রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের সম্প্রীতির ঐতিহ্য ধ্বংসহয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়

2025-07-12T17:46:47+00:00
2025-07-12T17:47:47+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজনীতি
‘মব ভায়োলেন্স পরিস্থিতিতে সম্প্রীতির ঐতিহ্য ধ্বংস হচ্ছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৫:৪৬ পিএম  আপডেট: ১২.০৭.২০২৫ ৫:৪৭ পিএম
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ছবি: সংগৃহীত
মব ভায়োলেন্সের নামে মানুষ হত্যা ও দেশব্যাপী চরম নৈরাজ্যকর রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের সম্প্রীতির ঐতিহ্য ধ্বংস হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। 

তিনি একই সঙ্গে রাজধানীর মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন এলাকায় ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

শনিবার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। 

জি এম কাদের বলেন, দেশের এমন ভয়ার্ত পরিস্থিতির জন্য ১৯৭১ এর দেশের স্বাধীনতা সংগ্রাম ও ২৪ সালের গণঅভ্যুত্থানে জীবন দেয়নি এ দেশের সূর্যসন্তানরা। মানুষে মানুষে ঘৃণা, বিদ্বেষ, প্রতিহিংসা ও হিংস্রতা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।


তিনি বলেন, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) বরাত দিয়ে গণমাধ্যমের সংবাদে প্রকাশ, ২০২৪ সালের আগষ্ট থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত ১০ মাসে মব ভায়োলেন্সে সারাদেশে হত্যা করা হয়েছে ১৭৪ জনকে। 

প্রাপ্ততথ্যে জানা যায়, ঢাকা বিভাগে ৮০, খুলনা বিভাগে ১৪, রাজশাহী বিভাগে ১৬, রংপুর বিভাগে ৭, সিলেট বিভাগে ৫, চট্টগ্রাম বিভাগে ২৯, বরিশাল বিভাগে ১৭ এবং ময়মনসিংহ বিভাগে ৬ জন নির্মম হত্যার শিকার হয়েছেন। মব ভায়োলেন্সে হত্যার তথ্য ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের সম্প্রীতির ঐতিহ্য ধংস হয়ে যাচ্ছে।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ বিভিন্ন মন্ত্রনালয়ের উপদেষ্টারা, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের কড়া হুশিয়ারিতেও কমছে না ভয়ার্ত ও ঘৃণ্য মব ভায়োলেন্স। সারাদেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। মব ভায়োলেন্স সৃষ্টিকারী সন্ত্রাসীদের আইনের আওয়তায় এনে দেশে নিরাপদ পরিস্থিতি সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।


/এসটিও



  বিষয়:   মব ভায়োলেন্স  সম্প্রীতির ঐতিহ্য ধ্বংস  জাতীয় পার্টি  জিএম কাদের 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: