নৃশংস হত্যা ও হামলার দায়িত্ব সরকার এড়াতে পারে না: বাম জোট

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

পুরান ঢাকা, খুলনার হত্যাকারীদের এবং চাঁদপুরে মসজিদের মধ্যে হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, নৃশংস হত্যাকাণ্ড

2025-07-12T17:53:50+00:00
2025-07-12T17:54:26+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজনীতি
নৃশংস হত্যা ও হামলার দায়িত্ব সরকার এড়াতে পারে না: বাম জোট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৫:৫৩ পিএম  আপডেট: ১২.০৭.২০২৫ ৫:৫৪ পিএম
সংগৃহীত ছবি
পুরান ঢাকা, খুলনার হত্যাকারীদের এবং চাঁদপুরে মসজিদের মধ্যে হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, নৃশংস হত্যাকাণ্ড ও হামলার দায়িত্ব সরকার কোনোভাবেই এড়াতে পারে না। 

একই সঙ্গে সম্প্রতি ঢাকায় পিটিয়ে হত্যা, খুলনায় গুলি করে ও রগ কেটে হত্যা, চাঁদপুরে মসজিদের মধ্যে খতিবের উপরে নৃশংস হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেন সংগঠনের নেতারা। 

শনিবার (১২ জুলাই) এক যৌথ বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোটের নেতারা এ কথা বলেন। 

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী বলেন, সারাদেশে এক অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে- এর দায় সরকার এড়াতে পারে না। 


পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে রাস্তায় পাথর মেরে সোহাগের হত্যা, খুলনায় মাহবুবকে বাড়ির সামনে গুলি করে এবং পায়ের রগ কেটে হত্যা এবং চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে মারাত্মক আহত করাসহ সারাদেশে হামলা ও হত্যার ঘটনা ঘটছে। পুরান ঢাকা, খুলনা এবং চাঁদপুর শুধু নয়, সারা দেশ আজ আতংকের কবলে। 

সরকার কঠোর হাতে দমন করার কথা বলছেন, আবার উপদেষ্টাদের অনেকে, প্রেস সচিব এসব ঘটনাকে হালকা করে দেখা, আড়াল করা ও কখনো দায় চাপানোর কৌশল নিচ্ছেন। ফলে  কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সন্ত্রাসের ভয়াবহতা বাড়ছে।

তারা বলেন, একের পর এক নৃশংস হত্যাকাণ্ড দেখে দেশবাসী আতংকিত। রাজনৈতিক পরিচয়ে দোষীকে আড়াল করা, রাজনৈতিক দলের ওপর দায় চাপিয়ে সরকারের দায় এড়িয়ে যাওয়া এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করার ফলে মানুষের নিরাপত্তা বলে কিছু থাকছে না। 

অন্তর্বর্তীকালীন সরকার এক বছর পরও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। এর ফলে গণঅভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষা আজ ভুলুণ্ঠিত হওয়ার পথে।

তারা আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার সাফাই গাওয়া নয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জানমাল রক্ষায় দৃশ্যমান ভূমিকা গ্রহণ করতে হবে। একই সঙ্গে সচেতন দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায় অবিচার রুখে দাঁড়াতে হবে এবং মব সন্ত্রাস প্রতিরোধসহ জান-মালের রক্ষায় এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।


/এসটিও



  বিষয়:   নৃশংস হত্যা  হামলা  অন্তর্বর্তীকালীন সরকার  বাম জোট 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: