চেয়ারে বসে নামাজ পড়া যাবে?

ইসলাম ডেস্ক

ইসলামের আলো

প্রশ্ন: আমি আগ থেকেই নানাবিধ রোগে আক্রান্ত ছিলাম। তার ওপর কিছুদিন আগে আমার হার্টের রোগ দেখা দেয়। আমার পক্ষে এখন

2025-07-29T19:37:31+00:00
2025-07-29T19:37:31+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
ইসলামের আলো
চেয়ারে বসে নামাজ পড়া যাবে?
ইসলাম ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৭:৩৭ পিএম   (ভিজিট : ৫৫২)
প্রতীকী ছবি

প্রশ্ন: আমি আগ থেকেই নানাবিধ রোগে আক্রান্ত ছিলাম। তার ওপর কিছুদিন আগে আমার হার্টের রোগ দেখা দেয়। আমার পক্ষে এখন দাঁড়িয়ে বা বসে নামাজ আদায় করা সম্ভব নয়। এমনকি কোনো কিছুতে হেলান দিয়ে বসেও নামাজ আদায় করা সম্ভব নয়। ডাক্তার আমাকে বলেছেন, চেয়ারে বসে নামাজ পড়তে। জানার বিষয় হলো, আমি কি চেয়ারে বসে নামাজ পড়তে পারব? চেয়ারে বসে নামাজ পড়লে রুকু-সেজদা কীভাবে করব?


কুদরতুল্লাহ, ঢাকা


উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে বাস্তবেই যদি আপনার পক্ষে দাঁড়িয়ে বা যেকোনো পদ্ধতিতে নিচে বসে এমনকি কোনো কিছুতে হেলান দিয়ে হলেও নামাজ আদায় করা সম্ভব না হয়, তাহলে আপনি চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবেন। এক্ষেত্রে আপনি ইশারায় রুকু ও সেজদা আদায় করবেন। রুকুর সময় মাথা যতটুকু নিচু করবেন সেজদার সময় মাথা তার চেয়ে আরেকটু বেশি নিচু করবেন।


চেয়ারে বসে ইশারায় সেজদা করার সময় হাত হাঁটুতেই রাখবেন। মাটিতে সেজদা করার মতো হাত উঠিয়ে চেহারা বরাবর রাখবেন না। এটি ভুল পদ্ধতি। তদ্রুপ সেজদার জন্য সামনে টেবিল বা এ জাতীয় অন্য কিছু রাখবেন না। এটিও ভুল পদ্ধতি। এসবের কোনো প্রয়োজন নেই। (সহিহ বুখারি, হাদিস : ১১১৭; আদ্দুররুল মুখতার, ২/৯৫)


মাসিক আলকাউসার থেকে সংক্ষেপিত


আরআর



  বিষয়:   নামাজ  মাসয়ালা  প্রশ্ন-উত্তর  ইসলাম 


Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: