খালেদা জিয়া নির্বাচন করবেন কিনা, জানালেন মিন্টু

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ ফেনীতে বিএনপি জয়লাভ করবে। আমাদের দলের নেত্রীও (খালেদা জিয়া)

2025-07-30T14:47:27+00:00
2025-07-30T14:47:52+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
খালেদা জিয়া নির্বাচন করবেন কিনা, জানালেন মিন্টু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ২:৪৭ পিএম  আপডেট: ৩০.০৭.২০২৫ ২:৪৭ পিএম
ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বুধবার কথা বলেন আবদুল আউয়াল মিন্টু। ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ ফেনীতে বিএনপি জয়লাভ করবে। আমাদের দলের নেত্রীও (খালেদা জিয়া) নির্বাচন করবেন। তিনি এখন সুস্থ আছেন। নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা নেই।


ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বুধবার (৩০ জুলাই) দুপুরে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি


আবদুল আউয়াল মিন্টু বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে, এটাতে আমরা আস্থা রাখতে চাই। তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনায় তার আগেও নির্বাচন হয়ে যেতে পারে। জানুয়ারিতেও হয়ে যেতে পারে হয়তো। কারণ সুপ্রিম কোর্টে কেয়ার টেকার সরকার নিয়ে একটি মামলা চলমান রয়েছে।


তিনি বলেন, যদি কেয়ার টেকার সরকার পুনঃপ্রবর্তন হয়, তাহলে অন্তর্বর্তী সরকার কেয়ার টেকার হবেন। কেয়ার টেকার সরকারে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা আছে।

আরও পড়ুন


আবদুল আউয়াল মিন্টু বলেন, ২০০৬ সাল থেকে দেশে কোনো নির্বাচনকালীন সরকার নেইদুই যুগ ধরে যদি নির্বাচিত সরকার না থাকেন, তাহলে মানুষের অর্থনৈতিক বা জীবনযাত্রার মানোন্নয়ন হবে না।


আরআর



Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: