স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেটের বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল (১৪) হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।সিলেট মহানগর দায়রা জজ আদালতের

2025-07-30T13:13:09+00:00
2025-07-30T15:05:13+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১:১৩ পিএম  আপডেট: ৩০.০৭.২০২৫ ৩:০৫ পিএম
সংগৃহীত ছবি

সিলেটের বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল (১৪) হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।


সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহীন বুধবার (৩০ জুলাই) এ রায় দেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন, যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম, নজরুল আলম, সদরুল, সিরাজ উদ্দিন, জামাল, রাজন মিয়া শাহিন, আব্দুল জলিল, আনোয়ার হোসেন।


যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, ইলিয়াছ মিয়া, আব্দুন নুর, জয়নাল, আশিক, আসকির মিয়া, ফরিদ মিয়া, আকবর মিয়া।


এছাড়া ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, লুৎফুর রহমান, ময়ুর মিয়া, মামুনুর রশিদ (পলাতক), কাউসার, দিলাফর আলী, পারভেজ, ওয়াহিদ, দিলোয়ার হোসেন, মুক্তার আলী, আব্দুর রকিব, আঙ্গুর আলী, জাবেদ ইসলাম, শফিক, মখলিস আলী, ফিরোজ মিয়া, ফখর উদ্দিন, আজাদ মিয়া।


এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত এডিশনাল পিপি কামাল হোসেন।


তিনি জানান, মামলায় মোট ৩৪ জন আসামির মধ্যে আজ ৮ জনকে মৃত্যুদণ্ড এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন


আদালত সূত্র জানায়, ২০২১ সালের ১ মে সিলেটের বিশ্বনাথে চাউলধনি হাওড়ে বাবাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান স্কুলছাত্র সুমেল। এ ঘটনার একদিন পর নিহতের বাবা ইব্রাহিম আলী ওই আসামিদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় হত্যা মামলা করেন।


আরআর




Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: