বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে চিলির মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানায় অনুষ্ঠিত হবে এই লড়াই।
ম্যাচকে সামনে রেখে সম্ভাব্য একাদশ ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলোত্তি। অভিজ্ঞতার সঙ্গে তরুণদের মিশেলে সাজানো হয়েছে দল।
সম্ভাব্য একাদশ:
অ্যালিসন, ওয়েসলি, মারকিনিউস, গাব্রিয়েল, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, এস্তেভাও, রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও জোয়াও পেদ্রো।
যুবাদের পারফরম্যান্সে ইতিমধ্যেই ভরসা পেয়েছে ব্রাজিল। বিশেষ করে এস্তেভাও, মার্টিনেল্লি ও জোয়াও পেদ্রো সাম্প্রতিক ম্যাচগুলোতে নজর কেড়েছেন। পাশাপাশি অভিজ্ঞ কাসেমিরো ও গিমারেস মিডফিল্ডে স্থিতি আনার দায়িত্ব নেবেন।
আক্রমণে রাফিনিয়া ও মার্টিনেল্লির গতি চিলির রক্ষণকে চাপে ফেলতে পারে। অন্যদিকে বেঞ্চে আছেন লুকাস পাকেতা, রিচার্লিসন ও স্যামুয়েল লিনোর মতো তারকারা, যারা ম্যাচের মোড় ঘোরাতে সক্ষম।
ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক- অ্যালিসন, বেন্টো, হুগো সৌজা।
ফুলব্যাক- ওয়েসলি, ভ্যান্ডারসন, ডগলাস সান্তোস, কাইও হেনরিক।
ডিফেন্ডার- মারকিনিউস, গাব্রিয়েল, আলেক্সসান্দ্রো রিবেইরো, ফ্যাব্রিসিও ব্রুনো।
মিডফিল্ডার- কাসেমিরো, ব্রুনো গিমারেস, আন্দ্রে সান্তোস, জ্যঁ লুকাস, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড- রাফিনিয়া, এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, জোয়াও পেদ্রো, রিচার্লিসন, কাইও জর্জ, লুইজ হেনরিক, স্যামুয়েল লিনো।
এএডি/