টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

খেলাধুলা

এশিয়া কাপের সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে হলে আফগানিস্তানের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে

2025-09-17T17:53:57+00:00
2025-09-17T17:53:57+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
খেলাধুলা
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৩ পিএম 
ফাইল ছবি
এশিয়া কাপের সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে হলে আফগানিস্তানের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আফগানদের বিপক্ষে ৮ রানের জয় পেয়েছে টাইগাররা। এমন জয়ের পরদিনই বড় সুখবর পেলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছে লিটন দাসের দল।  

আফগানিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের ফলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। আগে তারা ছিলো দশ নম্বরে, এখন নয়ে। আফগানিস্তান এক ধাপ নিচে নেমে এখন দশ নম্বরে। 

বাংলাদেশ আর আফগানিস্তানের রেটিং পয়েন্ট সমান, ২২২। তবে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থেকে নয় নম্বরে উঠে এসেছে টাইগাররা। 


আইসিসি টি-টোয়েন্টি দলগত র‌্যাংকিংয়ে ২৭১ রেটিং নিয়ে শীর্ষে আছে ভারত। ৫ কম রেটিং নিয়ে দুই নম্বরে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার থেকে ৯ রেটিং পয়েন্ট কম ইংল্যান্ডের। তারা আছে তিন নম্বরে। 

সেরা দশে পরের অবস্থানগুলোতে যথাক্রমে নিউজিল্যান্ড (৪র্থ), দক্ষিণ আফ্রিকা (৫ম), ওয়েস্ট ইন্ডিজ (৬ষ্ঠ), শ্রীলঙ্কা (৭ম), এবং পাকিস্তান (৮ম)। 


সময়ের আলো/এনএ 

Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: