পিআর পদ্ধতি নিয়ে ‘গণভোট’ চাইল ইসলামী আন্দোলন

রাজনীতি

জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের

2025-09-18T18:09:31+00:00
2025-09-18T18:10:30+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
পিআর পদ্ধতি নিয়ে ‘গণভোট’ চাইল ইসলামী আন্দোলন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৯ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৫ ৬:১০ পিএম
পিআর পদ্ধতি নিয়ে ‘গণভোট’ চাইল ইসলামী আন্দোলন
জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনা এবং বিচার চলাকালে তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় সাত দলের পৃথক কর্মসূচির অংশ হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশে এ কথা বলেন তিনি। 

ফয়জুল করিম বলেন, ‘বিএনপির একজন নেতা বলেছেন, ৯০ শতাংশ ভোট তাদের। যদি তাই হয় তাহলে তো তারা আসন পাবে ২৭০-এর ওপরে। তারা তো এককভাবে সরকার গঠন করতে পারছে, সমস্যা কোথায়?’ 

সংস্কার ও বিচার নিয়েও প্রশ্ন তুলে সরকারের উদ্দেশে চরমোনাই পীর বলেন, ‘সংস্কার ও বিচার না করে আপনি কিভাবে নির্বাচন দেন?’ 

সমাবেশ শেষে ওই এলাকায় বিক্ষোভ মিছিল করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। 


এ ছাড়াও, বৃহস্পতিবার রাজধানীতে বিভিন্ন দাবিতে পৃথক কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ সাতটি দল। দাবির মধ্যে রয়েছে—জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি চালু করা এবং বিগত সরকারের সময় গণহত্যা ও জেল-জুলুমের বিচার দৃশ্যমান করা। 

আজ বিকেল সাড়ে ৪টায় সংক্ষিপ্ত সমাবেশের পর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

আসরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে কর্মসূচি পালন করে বাংলাদেশ খেলাফত মজলিস। একই সময়ে উত্তর গেটে মিছিল করে বাংলাদেশ খেলাফত আন্দোলনও। 
এ ছাড়া, বিকেল ৪টায় একই স্থান থেকে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। আর বিকেল সাড়ে ৪টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে কর্মসূচি পালন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাগপা। 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: