রাকসু-চাকসু নির্বাচনও ভালোভাবে হবে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনও ভালোভাবে হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন

2025-09-18T17:39:19+00:00
2025-09-18T17:39:19+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষা
রাকসু-চাকসু নির্বাচনও ভালোভাবে হবে
আশা স্বরাষ্ট্র উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৯ পিএম 
সচিবালয়ে রাকসু ও চাকসু নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনও ভালোভাবে হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে রাকসু ও চাকসু নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান। এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার উপস্থিত ছিলেন। 


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ দু’টি (রাকসু-চাকসু) নির্বাচনের ক্ষেত্রে তাদের (বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ) কোনো উদ্বেগ নেই। আমরা আশা করি নির্বাচন দু’টি খুব ভালোভাবে হবে। আপনাদের (সাংবাদিক) সাহায্য সহযোগিতাও আমাদের দরকার। আপনারা যারা ওখানে যাবেন, পর্যবেক্ষণ করতে পারবেন। আপনাদের পর্যবেক্ষণের জন্য তারা সব ধরনের ব্যবস্থাও রাখবেন।’ 

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘অনেক উৎসাহ-উদ্দীপনা নাকি বিরাজ করছে দু’টি প্রতিষ্ঠানে (রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)। আশা করি ভালোভাবে নির্বাচন দু’টি আমরা সম্পন্ন করতে পারবো।  
 

সময়ের আলো/এনএ 

Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: