স্থগিত হলো প্রাথমিকের নিয়োগ পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২ জানুয়ারি এ পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে

2025-12-30T19:41:05+00:00
2025-12-30T19:41:05+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিক্ষা
স্থগিত হলো প্রাথমিকের নিয়োগ পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৭:৪১ পিএম 
সংগৃহীত ছবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২ জানুয়ারি এ পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ নিয়োগ পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কমিটি’।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. শাহাদাত হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শিক্ষক নিয়োগ কমিটি একটি বৈঠকে বসেছিল। সেখানে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

তবে এ নিয়োগ পরীক্ষা পরবর্তীতে কবে নেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, দুই ধাপ মিলিয়ে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। সে হিসাবে গড়ে প্রতিটি পদের প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৭৫ জন চাকরিপ্রার্থী।


অধিদপ্তরের তথ্যমতে, প্রথম ধাপে (রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ) ১০ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয় ধাপে (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী তিন দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এছাড়া আগামীকাল বুধবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সময়ের আলো/এসকে/ 
  বিষয়:   স্থগিত  প্রাথমিক  নিয়োগ পরীক্ষা 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: