ফাঁস দিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

রাবি প্রতিনিধি

শিক্ষা

গলায় ফাঁস দিয়ে লামিসা নওরীন পুষ্পিতা (২১) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রী আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও

2025-12-31T22:03:59+00:00
2025-12-31T22:03:59+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
ফাঁস দিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা
রাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১০:০৩ পিএম 
রাজশাহী বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি
গলায় ফাঁস দিয়ে লামিসা নওরীন পুষ্পিতা (২১) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রী আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা পাঁচটার দিকে রাজশাহী নগরীর বিনোদপুরের লেবুবাগান এলাকার বাদশা মেসে গলায় ফাঁস দেয় ওই শিক্ষার্থী। পরে সহপাঠীরা টের পেয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক লামিয়াকে মৃত ঘোষণা করে। 

Advertisement
তবে প্রাথমিক অবস্থায় মৃত্যুর কারণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, লামিয়া বুধবার বিকেলে মেসে নিজ রুমে আত্মহত্যা চেষ্টা করে। এসময় পাশের রুমের ছাত্রীরা টের পেয়ে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামায়। এসময় লামিয়ার শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে তাকে দ্রুত রামেক হাসপাতালে নিলে তিনি মৃত্যুবরণ করে। বর্তমানে তার মরদেহ রামেক হাসপাতালে মর্গে রয়েছে। 

নিহত লামিয়ার বাড়ি ঝিনাইদহ জেলায়। তার বাবার নাম কুদরত উল্লাহ বিপ্লব।


মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ বলেন, রাবির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। নিহতের বাবাকে খবর দেওয়া হয়েছে। তারা রওনা করেছেন। প্রাথমিক অবস্থায় তার মৃত্যুর কারণ জানা যায়নি।

তিনি বলেন, পরিবারের সদস্যরা আসার পর আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এফআর
  বিষয়:   মেসে  ফাঁস দিয়ে  রাবি শিক্ষার্থী  আত্মহত্যা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: