খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ডাকসুর বাস সার্ভিস

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ নেওয়ার সুবিধার্থে বাস সার্ভিসের ব্যবস্থা করেছে ঢাকা

2025-12-30T15:59:18+00:00
2025-12-30T15:59:18+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ডাকসুর বাস সার্ভিস
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৯ পিএম   (ভিজিট : ১৭৮)
ডাকসুর বাস সার্ভিস। ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ নেওয়ার সুবিধার্থে বাস সার্ভিসের ব্যবস্থা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে এই তথ্যটি জানান।
 
আরও পড়ুন
তিনি জানান, ‘বুধবার ৩১ ডিসেম্বর বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জানাজায় অংশ নেয়ার সুবিধার্থে ডাকসুর পক্ষ থেকে ১০ টি বাস বেলা ১১টা ৩০ মিনিটে ক্যাম্পাস থেকে মানিক মিয়া এভিনিউর উদ্দেশ্যে রওনা দিবে ইনশাআল্লাহ। ৫ টি বাস ভিসি চত্ত্বর থেকে, ৩ টি বাস কার্জন থেকে এবং ২ টি বাস টিএসসি থেকে ছেড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামীন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।’

এএডি/


  বিষয়:   খালেদা জিয়া  জানাজা  ডাকসু  বাস সার্ভিস 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: