খালেদা জিয়ার মৃত্যুতে রোববার ঢাবিতে শোকসভা

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

যথাযোগ্য ভাবগাম্ভীর্য রক্ষা করে জাতীয় ঐক্যের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান ও মর্যাদা প্রদর্শনের লক্ষ্যে মঙ্গলবার

2025-12-30T17:52:23+00:00
2025-12-30T17:52:23+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিক্ষা
খালেদা জিয়ার মৃত্যুতে রোববার ঢাবিতে শোকসভা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৫:৫২ পিএম 
খালেদা জিয়ার মৃত্যুতে রোববার ঢাবিতে শোকসভা। ছবি : সময়ের আলো
যথাযোগ্য ভাবগাম্ভীর্য রক্ষা করে জাতীয় ঐক্যের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান ও মর্যাদা প্রদর্শনের লক্ষ্যে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন (৩) দিনের শোক ঘোষণা করা হয়েছে।

শোক পালনের অংশ হিসেবে রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক শোকসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এই শোকসভা আয়োজনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই কমিটি অনুমোদন করেছেন।
আরও পড়ুন

কমিটির সদস্যগণ হলেন- কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।

এএডি/


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: