বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় ছাত্রশক্তির শোক

জাবি প্রতিনিধি

শিক্ষা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ‘জাতীয় ছাত্রশক্তি’, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা গভীর শোক

2025-12-30T19:20:16+00:00
2025-12-30T19:20:16+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিক্ষা
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় ছাত্রশক্তির শোক
জাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৭:২০ পিএম 
জাতীয় ছাত্রশক্তি। প্রতীকী ছবি
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ‘জাতীয় ছাত্রশক্তি’, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষার  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ​বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিশেষ করে, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আধিপত্যবাদের বিরুদ্ধে তার আমৃত্যু সংগ্রাম এবং রাজপথে তার আপোষহীনতা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। নানামুখী চাপ ও ষড়যন্ত্রের মুখেও তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, যা আমাদের জন্য এক অনন্য দৃষ্টান্ত।
আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে  আরো বলা হয়,​আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করছি যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন।

​একই সাথে আমরা তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন এবং রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

এএডি/


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: