ডিসেম্বরেই হতে পারে ২৬-এর বইমেলা!

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ২০২৬ সালের অমর একুশে বইমেলা এ বছরের ডিসেম্বরেই আয়োজন হতে পারে। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত

2025-09-18T17:11:07+00:00
2025-09-18T17:18:36+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
জাতীয়
ডিসেম্বরেই হতে পারে ২৬-এর বইমেলা!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১১ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৫ ৫:১৮ পিএম
ডিসেম্বরেই হতে পারে ২৬-এর বইমেলা!
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ২০২৬ সালের অমর একুশে বইমেলা এ বছরের ডিসেম্বরেই আয়োজন হতে পারে। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বিষয়টি জানান। 

তিনি বলেন, ‘যেহেতু জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। সেহেতু বইমেলা কখন হবে, এটি নিয়ে আলোচনা হচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। ডিসেম্বরে হওয়া নিয়ে বেশ কথা হচ্ছে। তবে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। 


বাংলা একাডেমির এই কর্মকর্তা আরও বলেন, ‘আজ বিকেলে উপদেষ্টার সঙ্গে বাংলা একাডেমিতে একটি মিটিং আছে। এই মিটিংয়ের পরই মূল বিষয়টি চূড়ান্তভাবে জানা যাবে। মিটিংয়ের পরেই সবাইকে জানিয়েও দেওয়া হতে পারে।’ 



সময়ের আলো/এনএ 
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: