নির্বাচক হলেন হাসিবুল শান্ত, প্রথমবার সালমা খাতুন

নিজস্ব প্রতিবেদক

খেলাধুলা

জাতীয় ক্রিকেট দলের (পুরুষ) নতুন নির্বাচক হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন। দীর্ঘদিন ধরে তিনি বয়সভিত্তিক দলগুলোর নির্বাচকের দায়িত্বে

2025-09-20T19:19:06+00:00
2025-09-20T19:19:06+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
খেলাধুলা
নির্বাচক হলেন হাসিবুল শান্ত, প্রথমবার সালমা খাতুন
জাতীয় ক্রিকেট দলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৯ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় ক্রিকেট দলের (পুরুষ) নতুন নির্বাচক হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন। দীর্ঘদিন ধরে তিনি বয়সভিত্তিক দলগুলোর নির্বাচকের দায়িত্বে ছিলেন। এখন জাতীয় দলে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন ও আবদুর রাজ্জাকের সঙ্গে কাজ করবেন তিনি। এ ছাড়া, জাতীয় নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। শনিবার (২০ সেপ্টেম্বর) বিসিবি কার্যালয়ে সভার পর নতুন দুই নির্বাচক নিয়োগের সিদ্ধান্তের কথা জানান বিসিবি পরিচালক ইফতেখার রহমান। 

বিসিবির মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান বলেছেন, প্রথমবারের মতো নারী জাতীয় দলের জন্য নির্বাচক হিসেবে সালমা খাতুনকে যুক্ত করা হয়েছে। আপনারা জানেন, ২০১৪ সালে আইসিসির সেরা বোলার ও অলরাউন্ডার ছিলেন। 

জাতীয় দলে দীর্ঘদিন অধিনায়কত্ব করেছেন। আমার মনে হয় এটা রেভুলশনারি একটা সিদ্ধান্ত। সালমা থাকায় ভবিষ্যতে নারী দল আরো ভালোভাবে উপকৃত হবে। দেশে প্রথমই হলো এমন। 


বাংলাদেশের হয়ে সর্বশেষ ২০২৩ সালে টি-টোয়েন্টিতে খেলেছেন সালমা। এরপর জাতীয় দলে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন ৩৪ বছর বয়সী অলরাউন্ডার। তবে নতুন পরিচয় পাওয়ায় খুব শিগগিরই হয়তো সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপনের সঙ্গে কাজ করবেন সালমা। 

অন্যদিকে, পুরুষ দলের নির্বাচক কোটাও পূর্ণ হয়েছে। গত ফেব্রুয়ারিতে নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো হান্নান সরকারের স্থলাভিষিক্ত হচ্ছেন হাসিবুল হোসেন শান্ত। সাবেক পেসারের নিয়োগের বিষয়টিও আজ নিশ্চিত করেছেন মিঠু। তিনি বলেছেন, ছেলেদের দলে নির্বাচকদের একটা জায়গা খালি ছিল। সেই জায়গায় বাংলাদেশের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্তকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এখন গাজী আশরাফ হোসেন লিপু ও আব্দুর রাজ্জাকের সঙ্গে মিলে কাজ করবেন। 


সময়ের আলো/এনএ 
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: