ব্যবসায়ী-বিনিয়োগকারী সবাই জাতীয় সংসদ নির্বাচনের অপেক্ষায়

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যবসায়ী-বিনিয়োগকারী সবাই আগামী নির্বাচনের অপেক্ষায় আছেন।রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে

2025-09-21T19:58:55+00:00
2025-09-21T20:00:41+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
ব্যবসায়ী-বিনিয়োগকারী সবাই জাতীয় সংসদ নির্বাচনের অপেক্ষায়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যবসায়ী-বিনিয়োগকারী সবাই আগামী নির্বাচনের অপেক্ষায় আছেন। 

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। 

নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, শুধু বাংলাদেশের ব্যবসায়ীরা নয়, বিদেশি বিনিয়োগকারীদেরও একটাই কথা, তারা নির্বাচনের অপেক্ষায় আছে। একেবারে পরিষ্কার ভাষায় বলেছেন তাদের সব সিদ্ধান্ত স্থগিত রেখেছেন নির্বাচন না হওয়া পর্যন্ত। 


বাংলাদেশে বিনিয়োগ করতে অনেকের উৎসাহ আছে, কিন্তু সবাই অপেক্ষা করছেন নির্বাচনের জন্য। এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, এলডিসি উত্তরণ স্থগিত নয় বরং, অন্তত তিন বছর পেছানো প্রয়োজন। এই মুহূর্তে এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ। এ ছাড়া, ২০ জন শ্রমিক আবেদন করলেই ট্রেড ইউনিয়ন করা যাবে, এমন কিছু কার্যকর হলে ইউনিয়নের অপব্যবহার হবে বলেও মন্তব্য করেন তিনি। 

এ বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান বিজিএমইএ সভাপতি। বৈঠকে ১১ জন শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন। 

এর আগে বিকেল ৫টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা বৈঠকে বসেন। রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এ বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: