ড. ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন দুই দলের আরও ২ নেতা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কথা ছিল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন একাধিক দলের চার নেতা। এবার এ সফরে

2025-09-21T19:43:58+00:00
2025-09-21T19:43:58+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
ড. ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন দুই দলের আরও ২ নেতা
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
কথা ছিল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন একাধিক দলের চার নেতা। এবার এ সফরে তার সঙ্গে যুক্ত হচ্ছেন জামায়াতে ইসলামী এবং এনসিপির আরও দুই নেতা। তারা হলেন, জামায়াত নেতা ড. নকিবুর রহমান তারেক এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। 

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা। তার সঙ্গে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। 

জামায়াত ও এনসিপি সূত্র জানায়, প্রতিনিধিদলে বিএনপির দুই নেতা থাকায় তাদের দল থেকেও দুইজন করে প্রতিনিধি নিতে সরকারকে অনুরোধ করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন দুরূহ হওয়ায় আগে থেকেই যাদের মার্কিন ভিসা ছিল, তাদের বেছে নেওয়া হয় প্রতিনিধিদলে। 


জামায়াতের নায়েবে আমির ডা. তাহের বলেন, ড. নকিবুর রহমান যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখান থেকে তিনি প্রধান উপদেষ্টার প্রতিনিধিদলে যোগ দেবেন। 

অন্যদিকে, এনসিপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত জানিয়েছেন, তাসনিম জারাও যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: