নির্বাচন পদ্ধতি দলগুলোর পছন্দের ওপর নির্ভর করছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পিআর পদ্ধতি নিয়ে সরকারের কম কথা বলাই ভালো। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন

2025-09-21T19:19:29+00:00
2025-09-21T19:19:29+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
নির্বাচন পদ্ধতি দলগুলোর পছন্দের ওপর নির্ভর করছে
শফিকুল আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৯ পিএম 
সংগৃহীত ছবি
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পিআর পদ্ধতি নিয়ে সরকারের কম কথা বলাই ভালো। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হবে, সেই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। 

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টারের এক সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ‘ইনোভেশন’-এর জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নির্বাচনের জরিপ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, জরিপের পরিসংখ্যানই বলছে সরকারের ওপর জনগণের আস্থা আছে। 

তিনি আরও বলেন, জরিপে অংশ নেওয়া ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে চাওয়া মানে সামনের নির্বাচন হবে ইনক্লুসিভ নির্বাচন। সবাই ভোট দিতে এলে ভোট ভালো হতে বাধ্য বলেও মন্তব্য করেন তিনি। 


আসন্ন নির্বাচন ঘিরে সংস্থাটির প্রকাশিত একটি জরিপের ফলাফলে উল্লেখ করা হয়, দেশের ৫৬ শতাংশ মানুষই এখনো পিআর সিস্টেম সম্পর্কে জানে না। পিআর পদ্ধতি চান ২১.৮ শতাংশ এবং চান না ২২.২ শতাংশ। এই জরিপে অংশ নেন ১০ হাজার ৪১৩ জন উত্তরদাতার মধ্যে ৬৯.৯ শতাংশের মতে, অন্তর্বর্তীকালীন সরকারই নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে। 


সূত্র: বাসস 

সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: