চীনে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ দল

সময়ের আলো ডেস্ক

খেলাধুলা

চীনের লিজাংয়ে আমন্ত্রণমুলক তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাফুফে একাডেমি দল। বাংলাদেশ অ-১৭ দল শ্রীলঙ্কায় সাফ অ-১৭ টুর্নামেন্টে সেমিফাইনাল

2025-09-23T16:44:05+00:00
2025-09-23T16:44:05+00:00
 
  শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
খেলাধুলা
চীনে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ দল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
চীনের লিজাংয়ে আমন্ত্রণমুলক তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাফুফে একাডেমি দল। বাংলাদেশ অ-১৭ দল শ্রীলঙ্কায় সাফ অ-১৭ টুর্নামেন্টে সেমিফাইনাল খেলবে আগামী পরশু দিন (২৫ সেপ্টেম্বর)। এর আগে বাংলাদেশের অ-১৭ পর্যায়ের বাফুফে একাডেমি দল চীনের আমন্ত্রণমুলক এ টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে উঠেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গ্রুপের শেষ ম্যাচে চীনের প্রাদেশিক দল উহানের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাফুফে একাডেমি দল। 

চীনের লিজাং থেকে বাফুফে একাডেমি দলের ম্যানেজার রাকিবুল ইসলাম বলেন, আজ শেষ ম্যাচে আমরা হারলেও ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছি। তিন ম্যাচই জেতায় উহান গ্রুপ চ্যাম্পিয়ন। আজ বিকেলে কম্বোডিয়া ও চাইনিজ স্থানীয় দলের ম্যাচ রয়েছে। এরপর আমাদের প্রতিপক্ষ নির্ধারণ হবে। 


বাফুফে একাডেমি দল গতকাল শ্রীলঙ্কা একাডেমি দলকে ৮-০ গোলে হারিয়েছিল। গত পরশু দিন চীনের সানইয়াং দলকে ৪-০ গোলে হারায়। চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে চীনের বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক মহিলা দল বাংলাদেশ নারী ফুটবল একাডেমি দলের সঙ্গে ম্যাচ খেলেছে। তেমনি বাফুফের পুরুষ একাডেমি দল চীনে একটি টুর্নামেন্ট খেলছে। 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: