চীনে ফাইনাল খেলবে বাংলাদেশ

সময়ের আলো ডেস্ক

খেলাধুলা

দুই দেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে চীনের লিজাংয়ে তিয়ান ইউ লিওফাং টুর্নামেন্টে খেলছে বাংলাদেশের বাফুফে একাডেমি দল।

2025-09-26T17:52:54+00:00
2025-09-26T17:56:48+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলাধুলা
চীনে ফাইনাল খেলবে বাংলাদেশ
বাফুফে একাডেমির দারুণ জয়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫২ পিএম  আপডেট: ২৬.০৯.২০২৫ ৫:৫৬ পিএম
ম্যাচ শেষে বাফুফে একাডেমি দল। ছবি: সংগৃহীত
দুই দেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে চীনের লিজাংয়ে তিয়ান ইউ লিওফাং টুর্নামেন্টে খেলছে বাংলাদেশের বাফুফে একাডেমি দল। চীনের লিজাংয়ে আমন্ত্রণমূলক এ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ পর্যায়ের বাফুফে একাডেমি দল। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সেমিফাইনালে হেনান প্রভিন্সিয়াল হাই স্কুল ফুটবল দলকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একাডেমি দল ৪-০ গোলে হারিয়েছে। 

চীনের লিজাং থেকে বাফুফে একাডেমি দলের ম্যানেজার রাকিবুল ইসলাম জানান, আগামীকাল শনিবার ফাইনালে আমাদের প্রতিপক্ষ ইউহান অনূর্ধ্ব-১৭ দল। গ্রুপ পর্বে আমরা ১-০ গোলে হেরেছিলাম। এবার আমরা ফাইনালে তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে চাই। 


আজ সেমিফাইনালে ১৩ মিনিটে রনি চার মিনিট পর তাহসান ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করে বাফুফে একাডেমি। স্বপন ও হেদায়েত ৪৪ ও ৫৫ মিনিটে গোল করলে বাংলাদেশ ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। 

এর আগে চীনের সানইয়াং দলকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাফুফে একাডেমি দল। এরপর শ্রীলংকা একাডেমি দলকে ৮-০ গোলে হারায় তারা। 

তৃতীয় ম্যাচে ইউহানের বিপক্ষে বাংলাদেশ হারলেও রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। গতকাল বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে জয়ের পর আজ সেমিফাইনালে ৪-০ গোলে জিতে ফাইনালে উঠে বাংলাদেশ। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   বাফুফে  একাডেমি  জয়  বাংলাদেশ অনূর্ধ্ব-১৭  টুর্নামেন্ট  ফাইনাল  চীন 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: