বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জামায়াত-শিবির বহুরুপী রাজনীতি করে। শেখ হাসিনার সরকারেও ছাত্রলীগ করেছে। এখন দেশের সব সেক্টর তাদের নিয়ন্ত্রণে রেখেছে। তাদের কারণে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে। ফ্যাসিবাদের চেয়ে সাম্প্রদায়িক শক্তি বেশি খারাপ।
সম্প্রতি স্ট্রেইট কাট প্রশ্ন শিরোনামের একটি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এ নেতা।
জামায়াত-শিবিরের সঙ্গে বিএনপির তুলনা করে গয়েশ্বর রায় বলেন, ওরা যখন যেখানে যে রূপ ধারণ করার দরকার সেই রূপ ধারণ করতে পারে, যেটা আমরা পারি না।
ওরা ছাত্রলীগের পদ নিয়েও শিবির করছে, এখন দেখছেনই সব। আর আমরা ডাকসুতে পাশ করবো কি করবো না, আমরা কিন্তু আমাদের স্বনামে নির্বাচন করেছি। তাতে আমরা বুঝতে পারলাম যে ছাত্রদলের গ্রহণযোগ্যটা কতটুকু আছে।
তিনি আরও বলেন, যেহেতু, ছাত্রদল এই যে ১৬ বৎসর ক্যাম্পাসে যাইতে পারে নাই, ক্লাস করতে পারে নাই। কিছুই করতে পারে নাই। তা এখন প্রশ্নটা হচ্ছে যে দলটা ১৭ বৎসর বিশ্ববিদ্যালয়ের ঘাসের উপর পা বাড়াতে পারে নাই, সে স্বনামে দাঁড়াইছে। সুতরাং, আমি মনে করি না যে, আমরা ফেইল। কারণ, ডাকসু নির্বাচনে বিএনপি ১৯৯৯ সালে একবারে জয় লাভ করছে। এর আগেও করে নাই পরেও করে নাই। তাতে বিএনপির ক্ষমতায় আসা কিন্তু আটকায় থাকেন নাই।
সময়ের আলো/এনএ