টেকসই পর্যটনের জন্য প্রকৃতি রক্ষা অপরিহার্য

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমরা যদি প্রকৃতিকে রক্ষা করতে পারি, তাহলে দেশি-বিদেশি পর্যটকদের

2025-09-27T13:18:11+00:00
2025-09-27T13:18:11+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
টেকসই পর্যটনের জন্য প্রকৃতি রক্ষা অপরিহার্য
পরিবেশ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৮ পিএম 
আগারগাঁওয়ে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি শেষে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমরা যদি প্রকৃতিকে রক্ষা করতে পারি, তাহলে দেশি-বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশ আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উপলক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় উদ্যোগে 'টেকসই উন্নয়নে পর্যটন' স্লোগানে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি, সাইকেল র‍্যালি, সিটি ট্যুর ও ফুড স্টল উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

পরিবেশ উপদেষ্টা বলেন, পর্যটন খাতকে এগিয়ে নিতে হলে পরিকল্পিত নগরায়ন, পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ অত্যন্ত জরুরি। 


পরিবেশ উপদেষ্টা বলেন, তরুণ সমাজকে প্রকৃতিনির্ভর পর্যটনের প্রতি আগ্রহী করে তুলতে সরকার ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছ। তিনি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য— সিলেটের চা-বাগান, কক্সবাজারের সমুদ্র সৈকত, সুন্দরবনের ম্যানগ্রোভ বন কিংবা পাহাড়ি অঞ্চলের জলপ্রপাত — আমাদের অমূল্য সম্পদ। এসব সম্পদ রক্ষা করলেই টেকসই পর্যটন নিশ্চিত হবে। তিনি সবাইকে দায়িত্বশীল পর্যটন চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা প্রমুখ। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   পরিবেশ উপদেষ্টা  টেকসই পর্যটন  প্রকৃতি রক্ষা  উপদেষ্টা শেখ বশিরউদ্দীন  সায়েমা শাহীন সুলতানা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: