ইসরায়েলে মানবাধিকারকর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক : রাব্বানী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেছেন, গাজার অবরুদ্ধ ও যুদ্ধপীড়িত মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে

2025-10-04T23:53:53+00:00
2025-10-04T23:54:22+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
ইসরায়েলে মানবাধিকারকর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক : রাব্বানী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১১:৫৩ পিএম  আপডেট: ০৪.১০.২০২৫ ১১:৫৪ পিএম
মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। ফাইল ছবি
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেছেন, গাজার অবরুদ্ধ ও যুদ্ধপীড়িত মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বিশ্বের ৪০টিরও বেশি দেশের প্রতিনিধিদের এই শান্তিপূর্ণ অভিযাত্রা ছিল মানবতার এক অনন্য দৃষ্টান্ত। কিন্তু ইসরায়েল আন্তর্জাতিক জলসীমায় জাহাজগুলো জব্দ করে এবং নারী-পুরুষ নির্বিশেষে অধিকারকর্মীদের আটক করে আন্তর্জাতিক আইন, মানবতা ও নৈতিকতার চরম লঙ্ঘন করেছে।

শনিবার (৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। 

মুহিউদ্দীন রাব্বানী বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মী, সাংবাদিক, আইনজীবী ও সংসদ সদস্যদের ওপর ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন, জাহাজ জব্দ ও শত শত শান্তিপ্রিয় নাগরিককে অবৈধভাবে আটক করার ঘটনায় আমরা গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


তিনি বলেন, গাজার অবরুদ্ধ ও যুদ্ধপীড়িত মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বিশ্বের ৪০টিরও বেশি দেশের প্রতিনিধিদের এই শান্তিপূর্ণ অভিযাত্রা ছিল মানবতার এক অনন্য দৃষ্টান্ত। কিন্তু ইসরায়েল আন্তর্জাতিক জলসীমায় জাহাজগুলো জব্দ করে এবং নারী-পুরুষ নির্বিশেষে অধিকারকর্মীদের আটক করে আন্তর্জাতিক আইন, মানবতা ও নৈতিকতার চরম লঙ্ঘন করেছে।

মাওলানা রাব্বানী আরও বলেন, এই ঘটনা শুধু মানবাধিকারের ওপরই নয়, বরং গোটা মানবসভ্যতার বিবেকের ওপরও এক গভীর আঘাত। সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ শত শত মানবতার সৈনিককে বন্দি করার ঘটনা ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে স্থান পাবে।

আরআর


  বিষয়:   মুহিউদ্দীন রাব্বানী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: