সনদ বাস্তবায়ন দেরি হলে নতুন রাজনৈতিক জটিলতা সৃষ্টি হবে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আজকের স্বাক্ষরের মাধ্যমে আমরা সনদে একমত হয়েছি, তবে এর আইনি

2025-10-17T20:10:46+00:00
2025-10-17T20:24:33+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
সনদ বাস্তবায়ন দেরি হলে নতুন রাজনৈতিক জটিলতা সৃষ্টি হবে
জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৮:১০ পিএম  আপডেট: ১৭.১০.২০২৫ ৮:২৪ পিএম
জুলাই সনদ স্বাক্ষর শেষে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আজকের স্বাক্ষরের মাধ্যমে আমরা সনদে একমত হয়েছি, তবে এর আইনি ভিত্তি এখনো বাকি রয়েছে। সরকারের উচিত তা দ্রুত নিশ্চিত করা। 

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জুলাই সনদ স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। 

জামায়াতের নায়েবে আমির বলেন, ‘আজকের স্বাক্ষরের মাধ্যমে আমরা সনদে একমত হয়েছি, তবে এর আইনি ভিত্তি এখনও বাকি রয়েছে। সরকারের উচিত তা দ্রুত নিশ্চিত করা।’ 

ডা. তাহের জানান, সনদে স্বাক্ষর করা হলেও আইনগত স্বীকৃতি না থাকায় এর কার্যকরী প্রয়োগ এখনও সম্পন্ন হয়নি। দীর্ঘ আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য কমিশনের মিটিংয়ে যে নীতি ও দৃষ্টিভঙ্গি নির্ধারিত হয়েছে, সেটি যেন সরকার দ্রুত বাস্তবায়ন করে। 


জামায়াতের এ নেতা সতর্ক করে বলেন, ‘যদি সরকার দেরি করে বা এমন কিছু চিন্তা করে, তাহলে সেটা আবার জুলাইয়ের সাথে জাতীয় গাদ্দারি হিসেবে বিবেচিত হবে এবং নতুন রাজনৈতিক জটিলতা সৃষ্টি করবে।’ 

সনদ বাস্তবায়িত হলে দেশ উপকৃত হবে উল্লেখ করে ডা. তাহের বলেন, ‘আজকের স্বাক্ষরের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টার প্রতি সম্মান রেখেছি। আশা করি, তিনিও তাদের বক্তব্য অনুযায়ী সনদ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেবেন।’ 

তিনি বলেন, ‘সনদে যা লিখিত আছে তা বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক ও সামাজিক কাঠামোতে ইতিবাচক পরিবর্তন আসবে।’ 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   সনদ বাস্তবায়ন  নতুন রাজনৈতিক  জটিলতা  সৃষ্টি হবে  জামায়াত  নায়েবে আমির  আবদুল্লাহ মোহাম্মদ তাহের 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: