প্রায় ৩ বছর পর মিরপুরে জিতল বাংলাদেশ

সময়ের আলো ডেস্ক

খেলাধুলা

মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম একটা সময় বাংলাদেশ দলের রীতিমতো দুর্গই ছিল। এই মাঠে এসে কত রাজা উজির কাটা পড়েছিল!

2025-10-18T22:03:32+00:00
2025-10-18T22:03:32+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলাধুলা
প্রায় ৩ বছর পর মিরপুরে জিতল বাংলাদেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১০:০৩ পিএম 
মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম একটা সময় বাংলাদেশ দলের রীতিমতো দুর্গই ছিল। এই মাঠে এসে কত রাজা উজির কাটা পড়েছিল! তবে সেসব দিন যেন অতীতই হতে বসেছিল। বাংলাদেশ যে এই মাঠে ম্যাচ জেতেনি প্রায় ৩ বছর! 

অবশেষে ১০৪৬ দিন পর বাংলাদেশের হাতে মিরপুরে জয় ধরা দিল। শুরুতে ব্যাট করতে নেমে মোট ২০৭ রান করে দলটি। তবে রিশাদ হোসেনের ৬ উইকেটে ভর করে এরপরও বাংলাদেশ পায় ৭৪ রানের বিশাল এক জয়। 

এই জয়ের ফলে ওয়ানডে ফরম্যাটে প্রায় ৩ বছর পর মিরপুরে হাসিমুখে মাঠ ছাড়ে দলটি। সবশেষ ২০২২ সালের ৭ ডিসেম্বর জয়টা এসেছিল ভারতের বিপক্ষে। সে ম্যাচে ৬ রানের রুদ্ধশ্বাস জয়ে ভারতকে সিরিজ হারের তেতো স্বাদও দিয়েছিল স্বাগতিকরা। তবে এরপর থেকে এই মিরপুরে ওয়ানডেতে জয়ের স্বাদটা ভুলেই গিয়েছিল দল।


তবে এখানে একটা শুভঙ্করের ফাঁকিও আছে বৈকি! শেষ ১০৪৬ দিনে এই মিরপুরে বাংলাদেশ ওয়ানডে খেলেছেই মোট ৫টি ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ আর তার আগে ইংল্যান্ডের বিপক্ষে ২টি ম্যাচ। 

আরেকটু স্পষ্ট করে বললে, ২০২৩ বিশ্বকাপের পর এই মাঠে কোনো ওয়ানডে ম্যাচই খেলেনি বাংলাদেশ। ৬৯২ দিন পর এই মাঠে ম্যাচ খেলতে নেমেছিলেন মিরাজরা। অবশেষে এই ম্যাচই অধিনায়ক মিরাজের মুখে হাসি ফোটাল। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর পায়ের তলার সরে যাওয়ার মাটিটা কিছুটা হলেও ফিরিয়ে এনে দিয়েছে এই জয়।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   বাংলাদেশ  ওয়ানডে  মিরপুর 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: