পদত্যাগ করলেন পাইলট

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। রোববার (১৯

2025-10-19T16:52:22+00:00
2025-10-19T16:53:53+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলাধুলা
পদত্যাগ করলেন পাইলট
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪:৫২ পিএম  আপডেট: ১৯.১০.২০২৫ ৪:৫৩ পিএম
খালেদ মাসুদ পাইলট। ফাইল ছবি
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। রোববার (১৯ অক্টোবর) পদত্যাগের ঘোষণা দিয়ে একটি চিঠি লেখেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচিত হওয়ায় এমন সিদ্ধান্তের কথা জানিয়ে কোয়াব সভাপতিকে পাঠানো চিঠিতে পাইলট লেখেন, ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত সম্মান ও গর্বের বিষয় ছিল। সম্প্রতি আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছি। তাই উভয় সংস্থার স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখার জন্য আমি কোয়াবের নির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করা উচিত মনে করছি। অতএব, আমি কোয়াবের নির্বাহী সদস্য পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি।’

                             আরও পড়ুন

গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশি ক্রিকেটারদের সংগঠন কোয়াবের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ মিঠুন। একই সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের সঙ্গে নির্বাচিত হয়েছিলেন পাইলট।

এরপর গত ৬ অক্টোবর বিসিবি পরিচালক নির্বাচনে ‘সি’ ক্যাটাগরি থেকে নির্বাচিত হন পাইলট। মূলত উভয় সংগঠনের স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখার জন্য তিনি কোয়াবের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন।

সময়ের আলো/এআর


  বিষয়:   পদত্যাগ  পাইলট 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: