বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর গুলশানে

2025-10-21T17:23:05+00:00
2025-10-21T17:23:32+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫:২৩ পিএম  আপডেট: ২১.১০.২০২৫ ৫:২৩ পিএম
আইআরআই-এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। ছবি : সংগৃহীত
সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। 

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন এবং সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাশেদুল হক। 


অন্যদিকে, আইআরআই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন সংস্থাটির বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি (সিএনএএস)-এর ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিস। 

এ সময় আরও উপস্থিত ছিলেন আইআরআই-এর কারিগরি বিশেষজ্ঞ জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)-এর প্রোগ্রাম ডিরেক্টর জেমি স্পাইকারম্যান, আইআরআই প্রচারণা ও পরামর্শদাতা জন ফ্লুহার্টি, পরামর্শদাতা ডারিন বিয়েলেকি, প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ ও সাইদা মুশরেফা জাহান। 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: