হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

সময়ের আলো ডেস্ক

খেলাধুলা

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অসুস্থতার খবর জানিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।

2025-10-30T12:47:25+00:00
2025-10-30T12:52:53+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলাধুলা
হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১২:৪৭ পিএম  আপডেট: ৩০.১০.২০২৫ ১২:৫২ পিএম
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত
জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অসুস্থতার খবর জানিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ফেসবুকে একটি পোস্ট করে রিয়াদের অসুস্থতার বিষয়টি জানান মাহমুদউল্লাহ রিয়াদের স্ত্রী মিষ্টি। তার পোস্টে রিয়াদের ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

তিনি পোস্টে লিখেছেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষার মুখে ফেলে দেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লাহু।’

মিষ্টির শেয়ার করা ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন রিয়াদ, তবে তার অসুস্থতার কারণ এখনও জানা যায়নি।



সবাইকে প্রার্থনা করার অনুরোধ জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘দয়া করে তার জন্য দোয়া করবেন।’

এএডি/



  বিষয়:   মাহমুদউল্লাহ রিয়াদ  ক্রিকেটার  ক্রিকেট  অসুস্থ  খেলা 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: