২০২৬ সালে রোজা শুরু কবে?

সময়ের আলো ডেস্ক

ইসলামের আলো

২০২৬ সালে কবে রমজান মাস শুরু হবে সেটির সম্ভাব্য তারিখ জানিয়েছেন জ্যোতির্বিদরা। এর মধ্যে আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইবরাহিম আল-জারওয়ান

2025-11-01T21:12:59+00:00
2025-11-01T21:14:49+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
ইসলামের আলো
২০২৬ সালে রোজা শুরু কবে?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৯:১২ পিএম  আপডেট: ০১.১১.২০২৫ ৯:১৪ পিএম
ছবি : পিন্টারেস্ট
২০২৬ সালে কবে রমজান মাস শুরু হবে সেটির সম্ভাব্য তারিখ জানিয়েছেন জ্যোতির্বিদরা। এর মধ্যে আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইবরাহিম আল-জারওয়ান ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও জানিয়েছেন।

তিনি বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে জানিয়েছেন, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে উঠবে ১৭ ফেব্রুয়ারি। কিন্তু ওইদিন সূর্যাস্তের মাত্র ১ মিনিট পরই চাঁদটি অস্ত যাবে। ফলে এটি খালি চোখে আর দেখা যাবে না। তাই ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু না হয়ে ১৯ ফেব্রুয়ারি হবে।

তিনি বলেন, ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রমজানের প্রথমদিন হবে। ২০ মার্চ (শুক্রবার) হবে শাওয়াল মাসের প্রথমদিন এবং ঈদুল ফিতর।

আগামী বছর মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশ—সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং কুয়েতে রমজানের শুরুর কয়েক দিন প্রায় ১২ ঘণ্টা রোজা রাখতে হবে। রমজান যত শেষের দিকে যাবে এই সময় তত বাড়বে। এটি বাড়তে বাড়তে ১৩ ঘণ্টা হবে।


প্রতিবেদনে সংবাদমাধ্যম এক আল-আরাবিয়া জানিয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। 

আরআর





  বিষয়:   রমজান  রোজা  ঈদুল ফিতর  ইসলাম  মুসলমান 


Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: