চূড়ান্ত হল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ১২তম আসরের পাঁচ দল। আগামী বিপিএলে দল কমবে। এ কথা আগে থেকেই জানা ছিল সবার। বিসিবি থেকেই বলা হচ্ছিল, পরের বিপিএল তারা আয়োজন করতে চায় ৫টি ফ্রাঞ্চাইজি নিয়ে। এরপর বিসিবি থেকে বিপিএলে ফ্রাঞ্চাইজি হতে আগ্রহীদের আবেদন আহ্বান করা হয়েছিল। যাতে আবেদন জমা পড়ে ১১টি। দরপত্র জমা দেওয়া ১১ প্রতিষ্ঠান থেকে শেষ পর্যন্ত যাচাই-বাছাই করে পাঁচটি দল চূড়ান্ত করেছে বিসিবি। দু’টি বাদ পড়েছে এবার। সেগুলো হল- খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ওই পাঁচ দলের নাম চূড়ান্ত করেছে বোর্ড।
এর আগে আগ্রহী এই ১১ প্রতিষ্ঠান থেকে প্রাথমিক বাছাইয়েই ৩টি বাদ পড়েছিল। বাকি ছিল ৮টি। সেখান থেকে যে চূড়ান্তভাবে ৫টি দল বাছাই হল। আগ্রহী ৫টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে নির্ধারণ করার পর এবার ৫টি ফ্রাঞ্চাইজিও নির্ধারণ করে ফেলল।
বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী বিপিএলে ফ্রাঞ্চাইজি হবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর এবং সিলেট। নামও ঠিক করা হয়েছে, ঢাকা ক্যাপিটালস (গতবারও এই নামে ছিল), চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স (আগেও এই নামে ছিল) ও সিলেট প্যাট্রিয়টস।
গত আসরে বিপিএলে অংশ নিয়েছিল ৭টি ফ্রাঞ্চাইজি। দু’টি বাদ পড়েছে এবার। সেগুলো হল- খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল। অর্থাৎ, টানা দুইবারের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে এবার বিপিএলে দেখা যাবে না।
যে ৫টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ৫টি ফ্রাঞ্চাইজির দায়িত্ব দেয়া হচ্ছে, তারা হল- ঢাকা ক্যাপিটালস (চ্যাম্পিয়ন স্পোর্টস), রংপুর রাইডার্স (টগি স্পোর্টস), চট্টগ্রাম রয়্যালস (ট্রায়াঙ্গেল সার্ভিসেস), রাজশাহী ওয়ারিয়র্স (নাবিল গ্রুপ), সিলেট প্যাট্রিয়টস (ক্রিকেট উইথ সামি)।
সময়ের আলো/এনএ