মেসি-রোনালদো ছাড়াই ফিফার বর্ষসেরা হওয়ার দৌড়ে ১১ জন

সময়ের আলো ডেস্ক

খেলাধুলা

‘ফিফা দ্য বেস্ট’ ব্যক্তিগত পুরস্কারের দিক থেকে ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি । প্রতিবছরই বিশ্বের সেরা খেলোয়াড়, কোচ ও গোলরক্ষকসহ বিভিন্ন

2025-11-07T11:18:00+00:00
2025-11-07T12:15:31+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলাধুলা
মেসি-রোনালদো ছাড়াই ফিফার বর্ষসেরা হওয়ার দৌড়ে ১১ জন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১১:১৮ এএম  আপডেট: ০৭.১১.২০২৫ ১২:১৫ পিএম
‘ফিফা দ্য বেস্ট’ শিরোপা। ছবি: সংগৃহীত
‘ফিফা দ্য বেস্ট’ ব্যক্তিগত পুরস্কারের দিক থেকে ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি । প্রতিবছরই বিশ্বের সেরা খেলোয়াড়, কোচ ও গোলরক্ষকসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিয়ে থাকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবারও ঘোষণা করা হয়েছে বর্ষসেরা ফুটবলার নির্বাচনের মনোনীতদের তালিকা।

পিএসজির ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে সর্বশেষ ব্যালন ডি’অর জয় করেছেন পিএসজির ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে। তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। এবার আবারও ফিফা দ্য বেস্ট পুরস্কারের দৌড়ে মুখোমুখি হবেন এ দুই তরুণ তারকা। পুরুষ বিভাগে মোট ১১ জন ফুটবলার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইউরোপীয় ক্লাব ফুটবল ছেড়ে যাওয়ার পর থেকেই ব্যক্তিগত স্বীকৃতির দৌড়ে পিছিয়ে পড়েছেন সময়ের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এবারের মনোনয়নেও নেই তাদের নাম। তবে তারা সুযোগ পাচ্ছেন বছরের সেরা একাদশে জায়গা পাওয়ার দৌড়ে। ৮৮ জনের তালিকা থেকে ভোটে নির্ধারিত হবে শ্রেষ্ঠ একাদশ।


পুরুষ ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় (মনোনীত ১১ জন)
উসমান দেম্বেলে, আশরাফ হাকিমি, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপে, নুনো মেন্দেস, কোল পালমার, পেদ্রি, রাফিনিয়া, মোহামেদ সালাহ, ভিতিনহা ও লামিনে ইয়ামাল।

নারী ফুটবলের বর্ষসেরা (মনোনীত ১৭ জন)
স্যান্ডি বাল্টিমোর, নাথালি বর্ন, আইতানা বোনমাতি, লুসি ব্রোঞ্জ, মারিওনা কালদেন্তি, টেমওয়া চাওয়িঙ্গা, কাদিদিয়াতু দিয়ানি, মেলসি দুমরনে, পাত্রি গুইজারো, লিন্ডসে হিপস, লরেন জেমস, ক্লো কেলি, ইওয়া পাজর, ক্লদিও পিনা, অ্যালেক্সিয়া পুতেয়াস, অ্যালেসিয়া রুসো ও লিয়াহ উইলিয়ামসন।

সেরা গোলরক্ষক (পুরুষ)
অ্যালিসন বেকার, থিবো কোর্তোয়া, জিয়ানলুইজি দোন্নারুমা, এমিলিয়ানো মার্টিনেজ, ম্যানুয়েল নয়্যার, ডেভিড রায়া, ইয়ান সোমার, ভয়চেক সিজনি।

সেরা গোলরক্ষক (নারী)
অ্যান-কাটরিন বার্গার, কাটা কোল, ক্রিস্টিয়ান এন্ডলার, হান্নাহ হ্যাম্পটন, আনা মুরহাউস, চিয়ামাকা এননাদোজি, ফ্যালন তুলিস–জয়সি।

সেরা কোচের দৌড়ে যারা আছেন
পুরুষ বিভাগে: হাভিয়ের আগুইরে, মিকেল আর্তেতা, লুইস এনরিকে, হ্যান্সি ফ্লিক, এনজো মারেসকা, রবার্তো মার্টিনেজ ও আর্নে স্লট।
নারী বিভাগে: সোনিয়া বম্পাস্টর, জোনাতান গিরালদেজ, সেব হাইনস, রেনে স্লেগারস, সারিনা ওয়েগম্যান।

এর আগে ব্যালন ডি’অর মঞ্চে সেরা কোচ হয়েছিলেন লুইস এনরিকে ও সারিনা ওয়েগম্যান। তারা এবারও ফিফা পুরস্কারের মনোনয়নে। প্রাপ্ত ভোটের ভিত্তিতে আগামী জানুয়ারিতে ঘোষণা করা হবে বছরের সেরা ফুটবলার ও কোচ।

/এমএইচআর 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: