উপদেষ্টা পরিষদ নিজেরাই নির্বাচন ব্যাহত করতে চায়

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,‘ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনই গণভোট হতে হবে। অন্যথায়, জাতি মেনে নেবে না।’ তিনি উপদেষ্টা পরিষদের

2025-11-07T17:37:07+00:00
2025-11-07T17:58:46+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
রাজনীতি
উপদেষ্টা পরিষদ নিজেরাই নির্বাচন ব্যাহত করতে চায়
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৫:৩৭ পিএম  আপডেট: ০৭.১১.২০২৫ ৫:৫৮ পিএম  (ভিজিট : ২০৯)
শুক্রবার নয়াপল্টনে র‍্যালি-পূর্ব সমাবেশে বক্তৃতা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,‘ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনই গণভোট হতে হবে। অন্যথায়, জাতি মেনে নেবে না।’ তিনি উপদেষ্টা পরিষদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে বলেন, ‘তারা নিজেরাই এমন পরিবেশ সৃষ্টি করতে চায়, যাতে নির্বাচন ব্যাহত হয়।’

শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির র‍্যালি-পূর্ব সমাবেশে বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশে ‘বাকশাল’ কায়েম হয়েছিল, কিন্তু জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে একটি ‘নতুন বাংলাদেশের’ সূচনা করেছিলেন। দেশে সংস্কারের সূচনা করেছিলেন।’ 

তিনি বলেন, “যে সংস্কারের কথা আজকে বলা হয় সেই সংস্কারে সূচনা করেছেন জিয়াউর রহমান। বিএনপি যে সংস্কারের কথা বলেছে বা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে তা জুলাই সনদে লিপিবদ্ধ করা হয়নি।” 

এ সময় তিনি অভিযোগ করেন, ‘উপদেষ্টা পরিষদ আলোচনার মাধ্যমে হওয়া ঐকমত্য থেকে সরে এসে নতুন করে প্রস্তাব দিয়েছে, যেখানে অনেক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়।’ 


মির্জা ফখরুল বলেন, “তারা ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়েছেন, তাতে আমরা একমত হইনি।” তিনি প্রশ্ন তোলেন, ‘রাজনৈতিক দলগুলোকে যদি শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত নিতে বলা হয়, তবে এতদিন ধরে চলা আলাপ-আলাচনার আসলে কী অর্থ ছিল?’ 

কিছু রাজনৈতিক দল জোট করে নির্বাচনের আগে গণভোটের জন্য চাপ সৃষ্টি করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনই গণভোট হতে হবে। অন্যথায়, জাতি মেনে নেবে না।’ 

মির্জা ফখরুল উপদেষ্টা পরিষদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে বলেন, ‘তারা নিজেরাই এমন পরিবেশ সৃষ্টি করতে চায়, যাতে নির্বাচন ব্যাহত হয়।’ কিছু দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন তিনি। 

হাসিনা পালানোর পর দেশের মানুষ নতুন বাংলাদেশ নির্মাণ করতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো যদি আবারও আলোচনায় বসে, তাহলে এত দিন ধরে ঐকমত্য কমিশন যে আলোচনা করেছে তার কী মানে হলো।’ 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   উপদেষ্টা পরিষদ  নির্বাচন ব্যাহত 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: