জাহানারার অভিযোগ নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

খেলাধুলা

যৌন হয়রানির অভিযোগে মুখোমুখি অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এর সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামসহ কয়েকজন। সম্প্রতি সাবেক নির্বাচক মঞ্জুরুল

2025-11-07T18:54:42+00:00
2025-11-07T18:54:42+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
খেলাধুলা
জাহানারার অভিযোগ নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৬:৫৪ পিএম   (ভিজিট : ১৯৭)
ফাইল ছবি
যৌন হয়রানির অভিযোগে মুখোমুখি অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এর সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামসহ কয়েকজন। সম্প্রতি সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। তার অভিযোগকে কেন্দ্র করে দেশের ক্রিকেট অঙ্গন এখন টালমাটাল। দেশের ক্রিকেট অঙ্গনে নারীরা কতটা নিরাপদ, সে বিষয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে মুখ খুলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “জাহানারা চাইলে সরকার পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ক্রীড়াঙ্গনে নারীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতিতে এগোতে চায় সরকার।” 

ক্রীড়া উপদেষ্টা বলেন, “আমাদের দপ্তর থেকেও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান, যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ, সেহেতু সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হবে যেন জড়িত কেউ শাস্তি এড়িয়ে যেতে না পারে।” 


যৌন হয়রানির ঘটনা ক্রীড়াঙ্গনের জন্য বড় হুমকি বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সতর্ক করে বলেন, “এ ধরনের অভিযোগ নতুন নয়। খেলাধুলার অন্যান্য ক্ষেত্রেও বহুবার শুনেছি। দায়িত্বশীল জায়গা থেকে আমাদের নিশ্চিত করতে হবে, যাতে কেউ এ ধরনের কাজ করে পার না পেয়ে যায়।” 

এদিকে, নারী ক্রিকেটার জাহানারার অভিযোগের পর নড়েচড়ে বসেছে দেশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। অভিযোগ তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করেছে বোর্ড। আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিটি। বিষয়টি ক্রীড়া মন্ত্রণালয়ের নজরেও এসেছে। সাবেক এই ক্রিকেটারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছে মন্ত্রণালয় এবং সরকারি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   যৌন হয়রানি  জাহানারা  অভিযোগ  ক্রীড়া উপদেষ্টা 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: