কিছু রাজনৈতিক দল নিজেরা মালিক হতে চাচ্ছে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কিছু রাজনৈতিক দল নিজেরা মালিক হতে চাচ্ছে। জোর করে দাবি আদায়

2025-11-08T14:28:16+00:00
2025-11-08T14:41:57+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
রাজনীতি
কিছু রাজনৈতিক দল নিজেরা মালিক হতে চাচ্ছে
আমীর খসরু মাহমুদ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ২:২৮ পিএম  আপডেট: ০৮.১১.২০২৫ ২:৪১ পিএম  (ভিজিট : ১৬৭)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কিছু রাজনৈতিক দল নিজেরা মালিক হতে চাচ্ছে। জোর করে দাবি আদায় করতে চায় তারা। নিজেদের দাবি অন্য দলের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। 

শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। 

এ সময় আমীর খসরু বলেন, ‘নির্বাচনের আগে ইশতেহার আসাটা গুরুত্বপূর্ণ নয়। নির্বাচনের আগে তৎপরতা থাকে ভোট নিয়ে। মানুষ ইশতেহার দেখে ভোট দেয়, আমার জানা নেই।’ 

তিনি বলেন, ‘দীর্ঘ আলোচনার পর ঐকমত্যের মাধ্যমে সনদ সই হয়েছে। বাস্তবায়নও ঐকমত্যের মাধ্যমে হতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন। ঐকমত্যের বাইরে যেয়ে নতুন ইস্যু সৃষ্টি করলে আপনি ঐকমত্যকে সম্মান করছেন না।’ 




বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, বাধাগ্রস্ত করতে চায়, তারা কি এই ধরনের ঘটনা ঘটাতে চান? নানা ঘটনা ঘটিয়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হচ্ছে কি না, এমন প্রশ্ন আছে।’ 

বিএনপির এই নেতা আরও বলেন, ‘গণতন্ত্রের মূল বিষয় আলোচনা অব্যাহত রাখতে হবে। জনগণের কথা সব সময় বলতে হবে। ৮ বছর আগে ভিশন ২০৩০ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। পরবর্তীকালে অনেক পরিবর্তন মাথায় রেখে ২৭ দফা এবং পরবর্তীকালে ৩১ দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছে বিএনপি। সরাসরি সাধারণ মানুষের প্রস্তাবনা নিয়ে এটি তৈরি করা হয়েছে।’  

ক্ষমতায় গেলে দেড় বছরে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা বিএনপি করবে বলেও জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চাকরি কীভাবে দেব, তার সব প্রস্তুতি শেষ করেছি। নতুন ইকোনমিক মডেলে যেতে হবে।’ 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   রাজনৈতিক দল  মালিক  আমীর খসরু মাহমুদ চৌধুরী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: