প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক, ফিরলেন বিয়ে না করে

সময়ের আলো ডেস্ক

বিবিধ

প্রেমের টানে এসে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রামের কোনাপাড়ার সুরমা আক্তারকে বিয়ে না করেই ফিরতে হলো চীনা নাগরিক তাওজেনকে।গত বৃহস্পতিবার

2025-11-08T23:02:14+00:00
2025-11-08T23:02:14+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
বিবিধ
প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক, ফিরলেন বিয়ে না করে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১১:০২ পিএম 
প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক, ফিরলেন বিয়ে না করে। ছবি : সংগৃহীত
প্রেমের টানে এসে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রামের কোনাপাড়ার সুরমা আক্তারকে বিয়ে না করেই ফিরতে হলো চীনা নাগরিক তাওজেনকে।

গত বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ফেরার পর টিকিটের ব্যবস্থা করে সেখান থেকেই চীনে রওয়ানা হয়ে যাওয়ার কথা রয়েছে তার। এরআগে ৩১ অক্টোবর বাংলাদেশের নাসিরনগরে আসেন চীনা যুবক ওয়াং তাওজেন। সুরমাকে বিয়ে করতেই তার ছুটে আসা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রেমিকা সুরমা জানায়, তিনি ঢাকায় চাকরি করেন। দেড় মাস আগে ‘ওয়াল টক’ নামে একটি অ্যাপস এর মাধ্যমে তাদের পরিচয় হয়। এর পর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দুই পরিবারের সম্মতির মাধ্যমে তাদের বিয়ের বিষয়ে একমত হলে তাওজেন বাংলাদেশে আসেন। এয়ারপোর্ট থেকে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। কয়েকদিন ধরে তাদের বিয়ে পড়ানোর চেষ্টা করছে পরিবার। নানা কারণে সেটা হয়ে উঠেনি।
 
গত ২ নভেম্বর সুরমা আক্তারের সঙ্গে চীনা যুবক ওয়াং তাওজেন বিয়ে হওয়ার কধা ছিল। কিন্তু নানা জটিলতায় সেটি হয়ে উঠেনি। পরের দিন সোমবারও বিয়ে সম্ভব হয়নি। আইনি জটিলতায় তাদের বিয়ে আটকে যায়। এরই মধ্য তাওজেন ইসলাম ধর্ম গ্রহণ করেন। আদালতে বিয়ে পড়াতে এসে আইনজীবীরা চীনা দূতাবাসের পরামর্শ নিতে বলেন। চীনা দূতাবাসে যাওয়ার পর সেখান থেকে পাঠানো হয় আইন মন্ত্রণালয়ে। তবে সেখান থেকেও বিয়ের আইন বিষয়ে সুস্পষ্ট ব্যাখা পাওয়া যায়নি।
 
এ ব্যাপারে সুরমার বিমাতা (সৎ মা) নুরেনা বেগম সাংবাদিকদের জানান, তার মেয়ের ভালবাসা পেতে চীনের যুবক চলে আসেন। কিন্তু দেশে আসার পর একেকজন একেক কথা বলতে থাকেন। এর মধ্যে চীনা দূতাবাস এ ধরণের বিয়ের বিষয়ে সতর্কতা জারি করায় সমস্যা দেখা দেয়।

 
এদিকে এক সতর্কবার্তায় চীনা নাগরিকদেরকে বিদেশি নারীকে বিয়ের ক্ষেত্রে নিজ দেশের আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অবৈধ ম্যাচমেকিং এজেন্টদের এড়িয়ে চলতে এবং শর্ট ভিডিও প্লাটফর্মে প্রকাশিত আন্তসীমান্ত ডেটিং বিষয়ক বিভ্রান্তিকর কনটেন্ট থেকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। দূতাবাস বলেছে, ‘বিদেশি স্ত্রী কেনা’র মতো ধারণা থেকে বেরিয়ে আসা উচিত। বাংলাদেশে বিয়ে করার আগে ভালোভাবে চিন্তা-ভাবনা করার আহ্বান জানানো হয়েছে।
 
এছাড়া জানা গেছে, চীনে নারী-পুরুষ অনুপাতে ভারসাম্যহীনতা তৈরি হওয়ায় অনেক পুরুষ অন্য দেশ থেকে স্ত্রী আনার পরিকল্পনা করছেন। আর এই সুযোগে কিছু এজেন্সি টাকার বিনিময়ে স্ত্রীর সন্ধান দেওয়ার নামে মানবপাচারে জড়িয়ে পড়ছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   প্রেম  প্রেমের টানে  ব্রাহ্মণবাড়িয়া  নাসিরনগর  চীনা নাগরিক 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: