আন্দোলনরত শিক্ষকদের পাশে থাকার ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল রবিবার থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দশম গ্রেডে বেতনসহ

2025-11-09T03:22:16+00:00
2025-11-09T03:22:16+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
রাজনীতি
আন্দোলনরত শিক্ষকদের পাশে থাকার ঘোষণা হাসনাত আব্দুল্লাহর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৩:২২ এএম   (ভিজিট : ১২১)
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল রবিবার থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।


দশম গ্রেডে বেতনসহ ৩ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকরা আজ শাহবাগে বিক্ষোভকালে পুলিশের জলকামান ও টিয়ারশেলের মুখে পড়েন। এ ঘটনায় তীব্র নিন্দা ও পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আরও পড়ুন


শনিবার রাতে (৮ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।


পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তাদের দাবি পূরণের জন্য রাজপথে নেমেছেন। তাদের ওপর পুলিশের হামলার আমি তীব্র নিন্দা জানাই। শিক্ষকদের দাবির ন্যায্য সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষকদের পাশে থাকবইনশাল্লাহ।’


/এমএইচআর



  বিষয়:   হাসনাত আব্দুল্লাহ  এনসিপি  শিক্ষক 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: