মোহাম্মদপুরে এক গ্যারেজে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকারএকটি গ্যারেজে আগুন লেগেছে। প্রাথমিকভাবে একটি পিকআপ ও তিনটি মাইক্রোবাসে আগুন লেগেছেজানা গেছে।শনিবার (৯ নভেম্বর) দিবাগত

2025-11-09T02:22:10+00:00
2025-11-09T02:37:15+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
রাজধানী
মোহাম্মদপুরে এক গ্যারেজে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ২:২২ এএম  আপডেট: ০৯.১১.২০২৫ ২:৩৭ এএম  (ভিজিট : ১৭৩)
মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার একটি গ্যারেজে আগুন লেগেছে। ছবি: সংগৃহীত

মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার একটি গ্যারেজে আগুন লেগেছে। প্রাথমিকভাবে একটি পিকআপ ও তিনটি মাইক্রোবাসে আগুন লেগেছে জানা গেছে।


শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।


আরও পড়ুন


ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আগুনের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া, আগুনে কেউ হতাহত হয়েছে বলে আমাদের কাছে এখন পর্যন্ত কোনও সংবাদ আসেনি।


মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, স্থানীয়দের ভাষ্যমতে কয়েকজন মোটরসাইকেলে এসে পেট্রোল বোমা জাতীয় কিছু ফেলে দিয়ে আগুন লাগিয়ে দিয়ে যায়। ইতোমধ্যে আমরা বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছি এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি।


/এমএইচআর 



  বিষয়:   মোহাম্মদপুর  রাজধানী  আগুন 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: