২৩ মাঠ কর্মকর্তাকে বদলি ইসির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলা পর্যায়ের ২৩ কর্মকর্তাকে বদলি করল নির্বাচন কমিশন (ইসি)।শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন ইসির

2025-11-08T20:53:35+00:00
2025-11-08T22:13:45+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
জাতীয়
২৩ মাঠ কর্মকর্তাকে বদলি ইসির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৮:৫৩ পিএম  আপডেট: ০৮.১১.২০২৫ ১০:১৩ পিএম  (ভিজিট : ১৩২)
নির্বাচন কমিশন ভবন। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলা পর্যায়ের ২৩ কর্মকর্তাকে বদলি করল নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ নির্বাচন কর্মকর্তা ও দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় ইসি। এজন্য মাঠ দপ্তরগুলোতে বদলি শুরু করেছে সংস্থাটি। এর আগেও শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ত্রয়োদশ জাতীয় নির্বাচন  বদলি  নির্বাচন কমিশন  ইসি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: