বাংলাদেশ-ভারত ম্যাচে টিকিটের চাহিদা তুঙ্গে, বাড়ল দামও

সময়ের আলো ডেস্ক

খেলাধুলা

আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ হোম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ১৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে

2025-11-09T12:33:17+00:00
2025-11-09T12:33:17+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলাধুলা
বাংলাদেশ-ভারত ম্যাচে টিকিটের চাহিদা তুঙ্গে, বাড়ল দামও
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ১২:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ হোম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ১৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রতীক্ষিত লড়াই। প্রতিপক্ষ ভারত বলেই দর্শকদের আগ্রহ যেন তুঙ্গে!

গত ম্যাচে ভারতের মাটিতে জয়ের খুব কাছাকাছি গিয়েও জয় না পাওয়ার আক্ষেপ এবার ঘুচাতে চায় হামজা চৌধুরী নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এই প্রতিশোধের আবহেই টিকিট নিয়ে শুরু হয়েছে আগ্রহের ঝড়।

দর্শকদের বিপুল আগ্রহের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) টিকিটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

সূত্রে জানা গেছে-

সাধারণ গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে।

ক্লাব হাউস-২ টিকিটের মূল্য ২,০০০ টাকার পরিবর্তে ৩,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যান্য গ্যালারির টিকিট মূল্যও আনুপাতিক হারে বৃদ্ধি পাবে।

আরও পড়ুন

বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ স্বাভাবিকভাবেই অনেক বেশি। আমরা চাহিদা ও আয়োজনের মান বিবেচনা করেই টিকিটের দাম সামান্য সমন্বয় করেছি। খুব বেশি বাড়াইনি।’

ম্যাচটি নিয়ে ইতোমধ্যেই ফুটবল-প্রেমীদের মধ্যে বিরাজ করছে উন্মাদনা। সামাজিক যোগাযোগ-মাধ্যমেও চলছে টিকিট সংগ্রহ নিয়ে আলোচনা। অনেকেই জানিয়েছেন, দীর্ঘদিন পর এমন এক ম্যাচের অপেক্ষায় তারা দিন গুনছেন।

এএডি/


  বিষয়:   বাংলাদেশ  ভারত  ম্যাচে  টিকিট 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: