ইরানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

সময়ের আলো ডেস্ক

খেলাধুলা

ভালো অবস্থানে থেকে দিন শুরু করলেও শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসতে পারেনি বাংলাশে। তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশের সকালটা

2025-11-10T19:34:56+00:00
2025-11-10T19:34:56+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলাধুলা
ইরানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৭:৩৪ পিএম 
সোমবার বাংলাদেশকে হারিয়ে নিজেদের প্রথম পদক পেল ইরান। ছবি : সংগৃহীত
ভালো অবস্থানে থেকে দিন শুরু করলেও শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসতে পারেনি বাংলাশে। তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশের সকালটা ভালো হলেও দ্বিতীয় সেশন ভালো কাটেনি। ফলে কম্পাউন্ড নারী দলগত বিভাগে ব্রোঞ্জ পাওয়ার আশা থাকলেও শেষ দিকে তা ছন্দ হারিয়েছে। রোমাঞ্চকর লড়াইয়ের পর ইরানের কাছে ২২৭-২২৪ পয়েন্টে (৫৪-৫৬, ৫৮-৫৬, ৫৭-৫৭, ৫৫-৫৮) হেরেছে বাংলাদেশ। 

সোমবার (১০ নভেম্বর) বাংলাদেশকে হারিয়ে নিজেদের প্রথম পদক পেল ইরান। কম্পাউন্ড নারী বিভাগের ফাইনালে আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ কোরিয়া। 

এদিন নারী কম্পাউন্ড দলের হয়ে খেলেন বন্যা আক্তার, কুলসুম আক্তার ও পুষ্পিতা জামান। কম্পাউন্ড নারী দলগত বিভাগে শুরুটা ভালো ছিল বাংলাদেশের। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে কাজাখস্তানকে ২৩০-২২৬ স্কোরে (৫৭-৫৭, ৫৭-৫৬, ৫৯-৫৮, ৫৮-৫৫) হারিয়ে সেমি-ফাইনালে উঠেছিল স্বাগতিক দল। সেমি-ফাইনালে ভারতের কাছে ২৩৪-২২৭ স্কোরে (৫৮-৫৪, ৫৮-৫৬, ৫৯-৫৮, ৫৯-৫৯) হেরে যায় বন্যা আক্তার, কুলসুম আক্তার ও পষ্পিতা জামানকে নিয়ে গড়া বাংলাদেশ দল। সেমি-ফাইনালের হারে ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে ইরানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। 


পদক হাতছাড়া হওয়ায় হতাশ বন্যা আক্তার বলেন, ‘আমরা শুরুটা ভালো করলে ম্যাচটা জিততে পারতাম। ইরানের সঙ্গে এই মাঠেই টিম খেলেছিল। ওই ম্যাচে আমি ছিলাম না। তবে হেরেছিলাম। এবার জিততে হবে- এমন লক্ষ্য স্থির করেছিলাম। বাতাস ছিল, কিন্তু তেমন প্রভাব পড়েনি। চাপ ছিল না । মনের মধ্যে আনন্দ কাজ করছিল যে টিম মেটদেরও বলাবলি করছিলাম মেডেল নিব আমরা কিন্তু হয়নি।’ 

রিকার্ভ পুরুষ দলগত বিভাগে শুরুটা ভালো হলেও পরে ছন্দ ধরে রাখতে পারেননি সাগর ইসলাম, রাকিব মিয়া ও রাম কৃষ্ণ সাহাকে নিয়ে গড়া বাংলাদেশ দল। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে ভিয়েতনামকে ৬-০ সেট পয়েন্টে (৫৫-৫২, ৫৩-৫২, ৫৬-৫২) উড়িয়ে দেয় বাংলাদেশ। কিন্তু সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে দল ৫-৩ সেট পয়েন্টে (৫৩-৫৩, ৫৫-৫৩, ৫৪-৫৯, ৫৪-৫৬) দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যায় বাংলাদেশ। 

রিকার্ভ পুরুষ দলগত বিভাগের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৫-৩ সেট পয়েন্টে (৫৬-৬০, ৫৭-৫৪, ৫৩-৫৩, ৫৭-৫৬) হারিয়েছে উজবেকিস্তান। তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপের চলতি আসরের প্রথম পদকটি পেল তারা। এই ইভেন্টের স্বর্ণ পদকের লড়াইয়ে আগামী শুক্রবার মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া ও ভারত। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   ইরান  পদক  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: