ইনিংস ও ৪৭ রানে জিতল বাংলাদেশ

খেলাধুলা

ইনিংস ব্যবধানে হারটা অনেকটাই নিশ্চিতই ছিল তৃতীয় দিন শেষে। তবে কয়েকজন ব্যাটসম্যানের কারণে কিছুটা প্রতিরোধ গড়েছিল আয়ারল্যান্ড। তবে শেষ পর্যন্ত

2025-11-14T13:24:50+00:00
2025-11-14T13:53:42+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
খেলাধুলা
ইনিংস ও ৪৭ রানে জিতল বাংলাদেশ
মুরাদ-তাইজুলের ঘূর্ণিতে
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১:২৪ পিএম  আপডেট: ১৪.১১.২০২৫ ১:৫৩ পিএম  (ভিজিট : ১৯৩)
শুক্রবার সিলেটে সফরকারী আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারায় বাংলাদেশ। সংগৃহীত ছবি
ইনিংস ব্যবধানে হারটা অনেকটাই নিশ্চিতই ছিল তৃতীয় দিন শেষে। তবে কয়েকজন ব্যাটসম্যানের কারণে কিছুটা প্রতিরোধ গড়েছিল আয়ারল্যান্ড। তবে শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়ল সফরকারীরা। 

সিলেটে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে আয়ারল্যান্ডকে ২৫৪ রানে অল আউট করেছে বাংলাদেশ। তাতে ইনিংস ও ৪৭ রানে জয় পেয়েছে টাইগাররা। 

ম্যাচের চতুর্থ দিন শুক্রবার (১৪ নভেম্বর) ৫ উইকেটে ৮৬ রান নিয়ে খেলা শুরু করেছিল সফরকারী আয়ারল্যান্ড। প্রথম সেশনে ২ উইকেট হারায় আইরিশরা। এরপর লাঞ্চের পর আরও তিন উইকেট দ্রুত হারায় তারা। 

লাঞ্চের পর শুরুতেই ফিরে যান ফিফটি হাঁকানো অ্যান্ডি ম্যাকব্রাইন। রানার বলে হাসান মুরাদকে ক্যাচ দিয়ে ফেরেন ৫২ রান করে ফেরেন তিনি। এরপর ব্যারি ম্যাকার্থির সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন নিল। জর্ডান নিল ৩৬ রান করে আউট হলে ভাঙে এই জুটি। 


নিল ফেরার পরের ওভারেই আউট হন ম্যাকার্থি। তাতে ২৫৪ রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন মুরাদ। ৩ উইকেট নেন তাইজুল এবং ২ উইকেট নেন রানা। 

এর আগে প্রথম ইনিংসে ২৮৬ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস। জবাবে বাংলাদেশ ৮ উইকেটে ৫৮৭ রান করে ইনিংস ঘোষণা করে। তাতে ৩০১ রানের লিড পেয়েছিল টাইগাররা। সেই রান আর দ্বিতীয় ইনিংসে করতে পারেনি আইরিশরা। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   মুরাদ  তাইজুল  ঘূর্ণি  ইনিংস  ৪৭ রান  জিতল বাংলাদেশ 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: