জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জুলাই সনদ অক্ষরে অক্ষরে প্রতিপালনের জন্য বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দলটির স্থয়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে

2025-11-14T14:27:47+00:00
2025-11-14T15:54:24+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
রাজনীতি
জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি
সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২:২৭ পিএম  আপডেট: ১৪.১১.২০২৫ ৩:৫৪ পিএম  (ভিজিট : ২১১)
শুক্রবার রাজধানীর শাহবাগে নারী-শিশু ফোরামের মৌন মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি
জুলাই সনদ অক্ষরে অক্ষরে প্রতিপালনের জন্য বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দলটির স্থয়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে নারী ও শিশু ফোরামের মৌন মিছিল ও সমাবেশে এ কথা বলেন তিনি। 

স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে চাপিয়ে দেয়া যে কোনো কিছু জনগণ ও বিএনপি মানবে না বলে জানান সালাহউদ্দিন আহমদ। 



তিনি বলেন, ‘গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংসদ গঠন জরুরি। দেশে একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়। তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে অন্দরমহলে বন্দি রাখতে চায়।’ 

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নারীদের পারিবারিক ও সামাজিক অধিকার নিশ্চিত কাজ করতে চায় বিএনপি।’ 

এ সময় রাজশাহীতে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকার বিরুদ্ধে করা মামলার নিন্দাও জানান তিনি। 

আমরা সবাই বাংলাদেশি জানিয়ে তিনি আরও বলেন, ‘সবার জন‍্যই বাংলাদেশ। সকল নাগরিকদের অধিকার নিশ্চিত করতে হবে। দেশে কোনও ধর্মের বিভাজন থাকবে না। সবার একটাই পরিচয় হবে আমরা বাংলাদেশি।’ 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   জুলাই সনদ  বিএনপি  সালাহউদ্দিন আহমদ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: