২০২৬ বিশ্বকাপ নিশ্চিত হলো যে ৩০ দলের

সময়ের আলো ডেস্ক

খেলাধুলা

দরজায় কড়া নাড়ছে ফুটবল ২০২৬ বিশ্বকাপ। প্রস্তুতি শুরু হয়ে শেষ প্রান্তে প্রায়। মূল আসরে খেলতে ইতিমধ্যে অনেক পরীক্ষা দিতে হয়েছে

2025-11-15T16:40:16+00:00
2025-11-15T16:40:16+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
খেলাধুলা
২০২৬ বিশ্বকাপ নিশ্চিত হলো যে ৩০ দলের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৪:৪০ পিএম 
ফাইল ছবি
দরজায় কড়া নাড়ছে ফুটবল ২০২৬ বিশ্বকাপ। প্রস্তুতি শুরু হয়ে শেষ প্রান্তে প্রায়। মূল আসরে খেলতে ইতিমধ্যে অনেক পরীক্ষা দিতে হয়েছে দলগুলোকে। এতে উত্তীর্ণ হয়েছে অনেক দেশের ফুটবল দল। এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে বিশ্বের বিভিন্ন মহাদেশের মোট ৩০টি দল। ইউরোপ, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, উত্তর ও মধ্য আমেরিকা এবং ওশেনিয়া মিলিয়ে ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে টুর্নামেন্টের দলসংখ্যা। 

ইউরোপ থেকে ৩ দল 
ফ্রান্স, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া নিজেদের গ্রুপের প্রতিযোগিতায় শীর্ষে থেকে জায়গা করে নিয়েছে ফুটবলের মহামঞ্চ কাঁপাতে। 

Advertisement
দক্ষিণ আমেরিকা থেকে ৬ দল 
আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ে— দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ছয়টি দলই বাছাইপর্বে দাপটের সঙ্গে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। 

উত্তর ও মধ্য আমেরিকা থেকে ২ দল 
এবারের আসরের আয়োজক যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে দেশটি তাদের টিকিট নিশ্চিত করেছে। এর পাশাপাশি বাছাইপর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে মেক্সিকো। 


আফ্রিকা থেকে ৯ দল 
আসরে এবার বিশ্বমঞ্চে আফ্রিকার প্রতিনিধিত্ব করবে আলজেরিয়া, মরক্কো, আইভরি কোস্ট, ঘানা, মিসর, সেনেগাল, তিউনিসিয়া, কেপ ভার্দে ও দক্ষিণ আফ্রিকা। 

এশিয়া থেকে ৭ দল 
জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব, জর্ডান, কাতার ও উজবেকিস্তান এর মধ্যেই নিশ্চিত করেছে বিশ্বকাপের মূল পর্বের টিকিট। 

ওশেনিয়া থেকে ১ দল 
ওশেনিয়া অঞ্চল থেকে মাত্র একটি দল জায়গা নিশ্চিত করেছে। সেই দলটি নিউজিল্যান্ড। 

টুর্নামেন্টে মোট ৪৮ দল অংশ নিলেও এখনও বেশ কিছু জায়গা খালি রয়েছে। বাকি দলগুলো প্লে-অফ ও শেষ দিকের বাছাইপর্বের মাধ্যমে নির্ধারিত হবে। এগুলো কেবল সময়সূচি অনুযায়ী আনুষ্ঠানিকতা মাত্র। এরপর সবার চোখ মূল পর্বে। যেখানে শিরোপার লড়াইয়ে একে অপরের চোখে চোখ রেখে কথা বলবে। 


সময়ের আলো/এনএ 
  বিষয়:   ২০২৬ বিশ্বকাপ  নিশ্চিত  ৩০ দলের 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: