পূর্বাচলে শেখ হাসিনার দুর্নীতির এক মামলার শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

পূর্বাচল নতুন শহর প্রকল্পে দুর্নীতির অভিযোগে তিনটি পৃথক মামলার মধ্যে এক মামলার শুনানি হওয়ার কথা রয়েছে আজ (রোববার)।এ মামলায় ক্ষমতাচ্যুত

2025-11-16T09:25:12+00:00
2025-11-16T09:25:12+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
পূর্বাচলে শেখ হাসিনার দুর্নীতির এক মামলার শুনানি আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ৯:২৫ এএম 
শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
পূর্বাচল নতুন শহর প্রকল্পে দুর্নীতির অভিযোগে তিনটি পৃথক মামলার মধ্যে এক মামলার শুনানি হওয়ার কথা রয়েছে আজ (রোববার)। এ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে গত ৩১ জুলাই, যখন আদালত দুদকের করা তিন মামলারই বিচার শুরুর নির্দেশ দেন।

রোববার (১৬ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই শুনানি নেবেন। 

এই মামলায় আগের কার্যদিবসে মোট আটজন কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যদাতাদের মধ্যে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব জাকিরুল ইসলাম খান, রাজউকের কম্পিউটার অপারেটর জাকির হোসেন, রাজউকের গুলশান জোনের সাবেক উপসচিব তানজিল্লুর রহমান, সদর রেকর্ড রুমের সাব-রেজিস্ট্রার মাহবুবুর রহমান, কালিয়াকৈর থানার সাবেক সাব-রেজিস্ট্রার সোহেল রানা, প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক-২ আল মামুন মিয়া, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন। আদালত তখনই এই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ১৬ নভেম্বর নির্ধারণ করেন।

চলতি মাসের ৯ নভেম্বর তিনটি মামলায় মোট ২২ কর্মকর্তা-কর্মচারী আদালতে সাক্ষ্য দেন। সেদিন রাজধানীর বিশেষ জজ আদালত-৪ এ সকাল থেকে বিকেল পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক এবং দুদকসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা সাক্ষ্য প্রদান করেন। অন্য মামলায় আজমিনা সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে সাতজন সাক্ষ্য দেন। এ মামলায় সাক্ষ্য দেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব জাকিরুল ইসলাম খান, রাজউকের সাবেক উপসচিব তানজিল্লুর রহমান, রাজউকের কম্পিউটার অপারেটর জাকির হোসেন, দুদকের কনস্টেবল আজহারুল ইসলাম, প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক-২ আল মামুন মিয়া, গাজী সিপন ইসলাম এবং ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন। এ মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আদালত ২৩ নভেম্বর নির্ধারণ করেছেন।

এক মামলায় রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে সাতজনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্যদাতারা হলেন—মনির হোসেন, অগ্রণী ব্যাংক রাজউক ভবন শাখার সহকারী মহাব্যবস্থাপক লায়লা নুর বেগম, প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক-২ আল মামুন মিয়া, রাজউকের কম্পিউটার অপারেটর জাকির হোসেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব জাকিরুল ইসলাম খান, রাজউকের সাবেক উপসচিব তানজিল্লুর রহমান এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান। এ মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।


পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদক গত ১৩ জানুয়ারি তিনটি পৃথক মামলা দায়ের করে। প্রথম মামলাটি করেন দুদকের উপপরিচালক সালাহউদ্দিন। এতে শেখ হাসিনা, শেখ রেহানা এবং টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৫ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়া ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। দ্বিতীয় মামলাটি করেন আফনান জান্নাত কেয়া, যেখানে শেখ হাসিনা, টিউলিপ রিজওয়ানা ও আজমিনা সিদ্দিকসহ ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। তৃতীয় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান। এতে শেখ হাসিনা ও টিউলিপ রিজওয়ানাসহ ১৬ জনকে আসামি করা হয় এবং তদন্ত শেষে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। তিন মামলার আসামিদের তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক। পাশাপাশি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন, সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সচিব কাজী ওয়াছি উদ্দিন ও শহিদ উল্লাহ খন্দকার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক পরিচালক নুরুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম ও ফারিয়া সুলতানা, পরিচালক শেখ শহিদুল ইসলাম এবং মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (ইঞ্জি.)।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   পূর্বাচল  দুর্নীতি  শেখ হাসিনা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: